দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব গ্রহণ : বাংলাদেশসহ ৫৩ দেশ কো-স্পন্সর

ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব গ্রহণ : বাংলাদেশসহ ৫৩ দেশ কো-স্পন্সর

আন্তর্জাতিক ডেক্স, ১৯ সেপ্টেম্বর ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): জাতিসংঘ সাধারণ পরিষদের ১০তম বিশেষ জরুরি অধিবেশনে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বকে বেআইনি ঘোষণা করে একটি মূল প্রস্তাব গৃহীত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) উপদেষ্টা কমিটির মতামতকে অনুমোদন দিয়ে প্রস্তাবটি গ্রহণ করা হয়।

 

বৃহস্পতিবার এক বার্তায় বলা হয়েছে, প্রস্তাবটি ফিলিস্তিন কর্তৃপক্ষ উত্থাপন করেছিল এবং বাংলাদেশসহ ৫৩টি দেশ কো-স্পন্সর করে।

 

বুধবার ভোটাভূটির মাধ্যমে এই প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে ১২৪টি এবং বিপক্ষে ১৪টি দেশ ভোট দেয়। ৪৩টি দেশ ভোটদানে বিরত থাকে। এতে বাংলাদেশ কো-স্পন্সর হিসেবে পক্ষে ভোট দেয়।

 

সাধারণ পরিষদে বিতর্ক চলাকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশের অবস্থান তলে ধরেন।

 

মুহিত আইসিজের উপদেষ্টাদের মতামতকে ঐতিহাসিক হিসেবে স্বাগত জানিয়েছেন এবং সকল সদস্য রাষ্ট্রকে এটি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

 

তিনি গাজায় চলমান নৃশংসতা এবং হাজার হাজার বেসামরিক হত্যায় বাংলাদেশের গভীর উদ্বেগের কথা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৭২৮-এর আলোকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

 

তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের ১৯৬৭-এর পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্র প্রতিষ্টার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনার একমাত্র পথ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT