দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ইসরায়েলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

ইসরায়েলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৯ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): গভীর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধা সমর্থিত সামরিক বাহিনী। এর ফলে রাজধানী তেলআবিবসহ দেশটির প্রাণকেন্দ্রে আতঙ্কের সৃষ্টি হয়। ঘুম ছেড়ে বাঙ্কারে আশ্রয় নেয় লাখ লাখ ইসরায়েলি নাগরিক।

 

শনিবার ভোররাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি তাদের।

 

টাইমস অব ইসরায়েল বলছে, এ নিয়ে গত ১০ দিন ধরে ইসরায়েলে এমন ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি বাহিনী, গত ১৮ ডিসেম্বর থেকে যার সূচনা। এতে ইসরায়েলি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

আইডিএফ বলছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ভয়ে প্রটোকল অনুযায়ী সাইরেন বাজানো হয়েছিল।

 

ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে গত অক্টোবরে দেশটির ভূখণ্ডে প্রথমবারের মতো অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইয়েমেনি হামলার সময় এটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়। গত ১০ দিনে ইয়েমেনের অন্তত দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানীতে সরাসরি আঘাত হানে, যা ঠেকাতে পারেনি ইসরায়েল ও মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। হামলায় অবকাঠামো ধ্বংস হওয়াসহ প্রায় অর্ধশত মানুষ আহত হন। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনে কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েল ও ইঙ্গ-মার্কিন জোট।

 

আইডিএফের তথ্য অনুসারে, ইসরায়েল এবং ইহুদিবাদীদের ধ্বংসের জন্য এ পর্যন্ত দুই শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ১৭০টি ড্রোন নিক্ষেপ করেছে হুথি বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT