দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
ইসলামি পোশাক ছাড়াই এবার পশ্চিমা পোশাকে রিয়াদের রাস্তায় সৌদি নারী

ইসলামি পোশাক ছাড়াই এবার পশ্চিমা পোশাকে রিয়াদের রাস্তায় সৌদি নারী

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ধীরে ধীরে হলেও বিধি-নিষেধের বাঁধনটা আলগা হচ্ছে। বেশ কয়েক মাস ধরেই সৌদি আরবে, বিশেষ করে রাজধানী রিয়াদে প্রথাগত ইসলামি পোশাক ছাড়াই কিছু নারীকে রাস্তায় হতে দেখা যাচ্ছে। তাদেরই একজন মাশায়েল আল-জালাউদ। ইন্টারনেটে এই ‘বিপ্লবী’ নারীর ছবি এখন ভাইরাল।

মাশায়েল আল-জালাউদ (৩৩), মানব সম্পদ ক্ষেত্রে কর্মরত একজন সৌদি নারী। তার বেশ কিছু ছবি এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত এক শপিংমলে তাকে দেখা যায় প্রথাগত শরীর ঢাকা পোশাক ছাড়াই। তিনি কমলা রংয়ের একটি জ্যাকেট ও ব্যাগি ট্রাউজার পরে রয়েছেন। মাশায়েলের যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে, তার দিকে আশেপাশের নারীরা তাকিয়ে রয়েছেন তার দিকে। এমনকি একটি ছবিতে দেখা যাচ্ছে, তার পাশ দিয়েই হাঁটছেন প্রথাগত মাথা থেকে পা পর্যন্ত ঢাকা কালো পোশাকের কয়েকজন অ্যারাবিয়ান নারী। যেটি বেশ প্রতীকী ছবি হয়ে উঠেছে।

কয়েকজন নারী নাকি মাশায়েলকে কোনও সেলিব্রিটি বলেও ভুল করেছিলেন। তারা জিজ্ঞেস করেন, আপনি কি খুব জনপ্রিয় কেউ? এক নারীতো তাকে মডেল বলেও ভুল করেন। কিন্তু উত্তরে মাশায়েল বলেন, তিনি একজন সাধারণ আরবি মহিলা, যে নিজের মতো বাঁচতে চায়।

মাশায়েল একাই নন, বছর পঁচিশের আর এক আরবি মহিলা মানাহেল আল-ওতাইবি-ও এই তালিকায় রয়েছেন। মানাহেল একজন সমাজকর্মী। প্রথাগত আরবি পোশাক ছেড়ে পশ্চিমী পোশাকে রাস্তায় বের হন। তিনি জানিয়েছেন, রিয়াদে তিনি চার মাস প্রথাগত পোশাক ছাড়াই ঘুরছেন। তিনি তার ইচ্ছে মতো পোশাক পরতে চান, যেটা তার ভাল লাগবে, পছন্দ হবে।

আরবে পোশাক নিয়ে কড়াকড়ি কমতে পারে তার ইঙ্গিত মিলেছিল গত বছরই। ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন সিবিএস-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, পোশাকের বিধি-নিষেধ কমতে পারে। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা পোষাক ইসলামে বাধ্যতামূলক নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT