দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঈদযাত্রায় আকাশপথে ২৭০০ টাকার টিকিট ৮০০০ টাকা, দেখার কেউ নেই

ঈদযাত্রায় আকাশপথে ২৭০০ টাকার টিকিট ৮০০০ টাকা, দেখার কেউ নেই

ঢাকা, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বাস ও ট্রেনের টিকিটের মতো ঈদ যাত্রায় স্বস্তি নেই আকাশপথেও। ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে কাঙ্ক্ষিত তারিখের ৮০ থেকে ৯০ শতাংশ বিমান টিকিট। এই সুযোগে সব বিমান সংস্থা ভাড়া বাড়িয়েছে দুই থেকে তিন গুণ। নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য বেশ কিছু রুটে অতিরিক্ত ফ্লাইট দিলেও ভাড়া নাগালের বাইরে। ট্রাভেল এজেন্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা- সিভিল এভিয়েশনের তদারকি না থাকায় খেয়াল খুশিমতো ভাড়া বাড়াচ্ছে এয়ারলাইন্সগুলো।

স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঈদে বাড়ি যেতে সামর্থ্যবানদের পছন্দ আকাশপথ। তবে চাহিদার তুলনায় বিমান সংস্থাগুলোর ফ্লাইট কম থাকায় অধিকাংশ আসনের টিকিট বিক্রি হয়ে গেছে। অবিক্রিত যা আছে তার জন্য গুণতে হচ্ছে দ্বিগুণ মূল্য। যাত্রীরা বলেন, ‘যে টিকিট ২৭০০ টাকা সেই টিকিট ৮০০০ টাকায় কেনা লাগছে। প্রতিজনের জন্যে তো ২ থেকে ৩ হাজার টাকা বেশি দিয়ে যাওয়া সম্ভব না।’

ট্রাভেল এজেন্টরা বলছেন, অতিরিক্ত মুনাফা না করে ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ছাড় দেয়া উচিত বিমান সংস্থাগুলোর। আটাব মহাসচিব আব্দুস সালাম আরেফ বলেন, ‘ভাড়াটা কত নেয়া হচ্ছে বা কত বাড়তে পারে তা নিয়ে প্রতি মুহূর্তে তদারকি করা প্রয়োজন।’

বিমান সংস্থাগুলোর দাবি, ফিরতি ফ্লাইটে আসন ফাঁকা থাকায় খরচ উঠাতে টিকিটের দাম বেশি রাখা হচ্ছে। তবে ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ৮০টি অতিরিক্ত ফ্লাইট দিচ্ছে বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলা ও নভোএয়ার। সম্প্রতি অভ্যন্তরীণ কয়েকটি রুটে ফ্লাইট দ্বিগুণ করায় এবার ঈদে বরিশাল ছাড়া অন্য রুটে ফ্লাইট বাড়াচ্ছে না বাংলাদেশ বিমান। তবে ঘরে ফেরা প্রবাসী যাত্রীদের জন্য মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে ফ্লাইট বাড়াচ্ছে বিমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT