দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঈদের পর পুন:নির্বাচনের দাবি আমীর খসরু মাহমুদ চৌধুরীর

ঈদের পর পুন:নির্বাচনের দাবি আমীর খসরু মাহমুদ চৌধুরীর

ঢাকা, ০২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঈদের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ঈদের পরে পুনরায় জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন।

তিনি বলনে, অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটকিয়ে রেখেছে বর্তমান অবৈধ সরকার। ওনাকে এই ঈদের আগে মুক্তি দিন। একইসঙ্গে তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচন চুরি করা নির্বাচন। এই নির্বাচন বাতিল ঘোষণা করে ঈদের পরে পুনরায় নির্বাচন দিন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করুন। দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকার দেশের জনগণের অধিকার হরণ করার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, চারবার চুরি করেছে। একবার চুরি করেছে জনগণের দল বিএনপি’র নেতাকর্মী ও পোলিং এজেন্টদের জেলে ভরে, দ্বিতীয় চুরি করেছে আগের দিনরাতে ভোট চুরি করে, আর তৃতীয় চুরি করেছে নির্বাচনের দিন, তৃতীয় চুরির পরে চতুর্থ আরেকটি চুরি করেছে সেটা হল ফলাফলের মাধ্যমে চুরি।

বর্তমান বাংলাদেশের রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, অনেকেই ক্ষমতায় থেকে ইতিহাস রচনা করতে চাচ্ছে। কিন্তু ক্ষমতায় থেকে ইতিহাস রচনা করা যায় না। প্রোপাগান্ডা করে ইতিহাস রচনা করা যায় না। বর্তমান রাজনীতিবিদরা ইতিহাসবিদ হতে চাচ্ছে। কিন্তু রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হয় তখন সেই ইতিহাস আর ইতিহাস থাকে না। বর্তমানে কিছু রাজনীতিবিদরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস বিকৃত করতে চাচ্ছে এটাকে আমি প্রপাগণ্ডা বলবো, এটাকে ইতিহাস বলা যেতে পারে না। আর এ প্রপাগান্ডা কোনদিনও সফল হবে না।

তিনি বলেন, দেশের স্বাধীনতা ঘোষণা দেয়া, নিজে পরিবার-পরিজন রেখে যুদ্ধ করা, জনগণ, আইনশৃঙ্খলা বাহিনীদের একত্রিত করে যুদ্ধ করা। ৭৫ এর পরবর্তী সময়ে বাংলাদেশের এই অন্ধকার থেকে আলোতে আনার ইতিহাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস। এই ইতিহাস কেউ কখনো মুছে যাবার নয়। মুছে ফেলতে পারবে না।

তিনি আরো বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে তা সবাই জানে। তাকে কারাগারে আটকে রাখা হয়েছে- এই কারণে যে তিনি বাইরে থাকলে দেশের জনগণ গণতন্ত্রের জন্য, নিজেদের অধিকার আদায়ের জন্য কথা বলবে। বর্তমান অবৈধ সরকার ক্ষমতা দখল করে বুঝতে পেরেছে জনগণের ম্যান্ডেট কি হবে যার কারনে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে এবং জনগণের সকল অধিকার হরণ করেছে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে।

আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়াকে জেলে রাখা অন্যায়, অবৈধভাবে ক্ষমতা দখলের একটি চেষ্টা। এটা সত্য, এটা বিতর্ক কিছু নাই, তাই ঈদের আগে ওনাকে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি। আর দ্বিতীয় দাবি হচ্ছে। একাদশ জাতীয় নির্বাচন চারবার চুরি করা নির্বাচন। এই নির্বাচন বাতিল ঘোষণা করে ঈদের পরে পুনরায় নির্বাচন দিন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করুন। দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিন।

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, শাহ মো. নেসারুল হক, কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক মিন্টু, আলহাজ্ব খলিলুর রহমান ইব্রাহিম, মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT