দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে সবধরণের প্রস্তুতি রয়েছে : বলেছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে সবধরণের প্রস্তুতি রয়েছে : বলেছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী

২৯ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সকাল ১০টায় রাজবাড়ি যাওয়ার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পরিদর্শনকালে ৩নং ঘাট পল্টনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে সবধরণের প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, ‘দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়ায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার্থে বিআইডব্লিউটিসি এই ঘাটে ১৯ টি ফেরি প্রস্তুত রেখেছে। এরমধ্যে ১০টি রো রো, একটি ‘কে’ টাইপ, একটি মিডিয়াম এবং সাতটি ইউটিলিটি ফেরি। আরো একটি রো রো ফেরি দু’একদিনের মধ্যে ফেরি বহরে যুক্ত হবে। চারটি ঘাটের মাধ্যমে নিরবিচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যাত্রীসেবা নিশ্চিত করা হবে। তিনি বলেন, শত প্রতিকূলতার মাঝেও ভালভাবে যাত্রী পারাপার করতে পারব। যাত্রীসেবা বাড়াতে বিআইডব্লিউটিসি ৩৫ টি জলযান সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে। যাত্রীসেবা বাধাগ্রস্তকারি চক্রদের আইন শৃংখলা বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।

প্রতিমন্ত্রী বলেন, আরিচা-নগরবাড়ী ঐতিহাসিক ফেরিরুটটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই রুটে শুধু যাত্রী ও মালামাল পরিবহন হবেনা, এটি দৃষ্টিনন্দনও হবে।

এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT