দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঈদে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করলেন রেলমন্ত্রী

ঈদে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করলেন রেলমন্ত্রী

ঢাকা, ২৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): শুরু হলো ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি। সোমবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে দ্বিতীয়বারের মতো রাজধানীর পাঁচটি রেলস্টেশন থেকে একযোগে টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিনে বিক্রি হচ্ছে ৭ আগস্টের টিকিট। এবারও অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে কাউন্টার থেকে, আর বাকি অর্ধেক অনলাইন ও অ্যাপসে। কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী জানান, এবারের ঈদযাত্রা নিরাপদ করতে নেয়া হবে সব ধরনের ব্যবস্থা। একইসঙ্গে শিডিউল বিপর্যয়ের আশঙ্কাও করেন তিনি।

আজ সকাল ৯টা। দ্বিতীয়বারের মতো রাজধানীর ৫ জায়গা থেকে একযোগে শুরু হয় ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রি। অপেক্ষার দীর্ঘ প্রহর পেরিয়ে টিকিট নামের সোনার হরিণ পেয়ে মূহূর্তেই ম্লান সব কষ্ট।

প্রথম দিনের টিকিট বিক্রিতে বিমানবন্দর রেলস্টেশনে মশার উপদ্রব, কমলাপুরে ধীরগতিসহ নানা অভিযোগের কথা জানালেন টিকিট প্রত্যাশীরা। দাবি ওঠে নারীদের জন্য কাউন্টার বাড়ানোর। দিনের শুরুতে অ্যাপস ও অনলাইনে টিকিট পেতে এবারও সমস্যায় পড়তে হয় অনেককে।

এদিকে, কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে রেলমন্ত্রী বললেন, অতিরিক্ত চাপের কারণে সার্ভার ধীরগতিতে কাজ করছে। জানালেন, এবারও মুক্তি মিলছে না শিডিউল বিপর্যয় থেকে। আগামী ঈদের আগাম টিকিট বিক্রি চলবে শুক্রবার পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT