দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঈদে স্ত্রীকে গাড়ি উপহার দিলেন সাকিব আল হাসান

ঈদে স্ত্রীকে গাড়ি উপহার দিলেন সাকিব আল হাসান

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ ভাগাভাগি করে নেয়া। আবার ঈদ মানে প্রিয়জনকে উপহার দেয়া, প্রিয়জনের কাছ থেকে উপহার পাওয়া। এবারের ঈদে স্বামী সাকিব আল হাসানের কাছ থেকে বড়সড় উপহারই পেলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। ঈদ উপলক্ষ্যে স্ত্রী মার্সিডিজ-বেনজ ব্র্যান্ডের একটি গাড়ি উপহার করেছেন সাকিব। সেটি শনিবার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন সাকিবের স্ত্রী।

সাকিব উম্মে আল হাসান নামক আইডিতে গাড়িটির ছবি পোস্ট করে শিশির লিখেছেন, ‘স্বামীর কাছ থেকে পাওয়া আমার ঈদ উপহার।’

সম্প্রতি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন শিশির। সাকিব-শিশির দম্পতি এখন দুই কন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন। সাকিব যুক্তরাষ্ট্রে থাকলেও সেখান থেকে বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি তার প্রিয় একটি ব্যাট নিলামে বিক্রি করে দিয়েছেন।

বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই আজ পালিত হচ্ছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষ্যে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। এই পোস্টে তিনি লিখেছেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আযহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT