দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
উত্তর আরব সাগরে পাকিস্তানের আয়োজনে শুরু হয়েছে ৯ম বহুজাতিক নৌ মহড়া

উত্তর আরব সাগরে পাকিস্তানের আয়োজনে শুরু হয়েছে ৯ম বহুজাতিক নৌ মহড়া

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): উত্তর আরব সাগরে পাকিস্তানের আয়োজনে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌ মহড়া ‘আমান-২৫’। এতে বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশও। মহড়ায় আরও অংশ নিয়েছে চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের নৌবাহিনী।

 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, নৌ মহড়ায় অংশ নেওয়া বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ।

 

নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সময় অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, শান্তির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে ‘আমান মহড়া’। একই সঙ্গে এটি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে এবং অংশগ্রহণকারী নৌবাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়াবে।

 

এই সময় পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের নৌবাহিনীর কমান্ডিং অফিসাররাও উপস্থিত ছিলেন।

 

তাদের সঙ্গে মতবিনিময়ের সময় নাভিদ আশরাফ বলেন, পাকিস্তান সমুদ্র নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে। এই নীতির অংশ হিসেবে পাকিস্তান নৌবাহিনী আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা টহল (আরএমএসপি) এবং বহুজাতিক মহড়া ‘আমান’-এর মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখছে।

 

মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে নৌ-সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এই যৌথ মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এ ধরনের বহুজাতিক নৌ মহড়া আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের নৌবাহিনী প্রধান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT