দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন-এর অবস্থা আশঙ্কাজনক

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন-এর অবস্থা আশঙ্কাজনক

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২১ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): শরীরে অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বর্তমানে তার অবস্থা সঙ্কটাপন্ন বলে দাবি করেছেন এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। মঙ্গলবার ওই মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। সংবাদ মাধ্যমটিকে আরেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, কিমের অসুস্থতার খবর সত্য হলেও তা কতটুকু গুরুতর তা নিশ্চিত নয়। সেখানকার প্রকৃত তথ্য পাওয়া খুবই কঠিন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ১৫ এপ্রিল ছিল কিমের দাদার জন্মদিন। ওইদিন জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তিনি। এ কারণেই কিমের অবস্থা খারাপ হওয়ার সন্দেহ ঘনীভূত হচ্ছে। তবে চারদিন আগে একটি সরকারি সভায় তাকে দেখা গিয়েছিল।

দক্ষিণ কোরিয়াভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ডেইলি এনকে’র দাবি, সম্প্রতি উত্তর কোরিয়ার এই নেতা কার্ডিওভাসকুলার সার্জারি করান। এরপরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত ধূমপান, স্থূলতা ও অতিরিক্ত পরিশ্রমের কারণে তার হৃদরোগ দেখা দিয়েছে। তাকে বর্তমানে হায়াংসান কাউন্টির নিজের বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে দাবি ওই সংবাদমাধ্যমটির।

ডেইলি এনকে আরও জানিয়েছে, কিমের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তার অস্ত্রোপচার করা মেডিকেল টিমের বেশিরভাগ সদস্য চলে গেছেন। পর্যবেক্ষণের জন্য শুধু অল্প কয়েকজন কিমের পাশে রয়েছেন। তবে মার্কিন গোয়েন্দা বিভাগ, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সিআইএর সঙ্গে যোগাযোগ করেও এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি সিএনএন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT