দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
লিটন কুমার দাসই বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারী

লিটন কুমার দাসই বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারী

স্পোর্টস ডেস্ক, ১৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বড় মঞ্চে দারুণ ইনিংস খেলে আগেও নিজের সামর্থ্য দেখিয়েছেন লিটন কুমার দাস। গত বছর এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ১২১ রান করেন মারকুটে এ ওপেনার। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি পাননি, তবে সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে ঝলমলে ইনিংসটি খেললেন লিটন। দেখালেন, ব্যাট হাতে যে কোনো পজিশনেই প্রতিপক্ষের কাছে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি। বিশ্বকাপে নিজেদের অতীব গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল জয়ের জন্য বাংলাদেশের টার্গেটটা সহজ ছিল না। তবে লিটন ৩২২ রানের বিশাল টার্গেটটা মামুলি বানিয়ে ফেলেন নিজের উইলোর জোরে। টনটনের সমারসেট কাউন্টি গ্রাউন্ডে পাঁচ নম্বরে ব্যাট হাতে ৬৯ বলে ৯৪ রানের হার না মানা ইনিংস খেলেন লিটন। চতুর্থ উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে তিনি গড়েন অবিচ্ছিন্ন ১৮৯ রানের জুটি।

এতে ৫১ বল অব্যবহৃত রেখে জয় পায় বাংলাদেশ। চলতি বিশ্বকাপে যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এতে সাকিব-লিটন ছাড়িয়ে যান অ্যারন ফিঞ্চ-স্টিভেন স্মিথের কীর্তি। ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় উইকেটে ১৭৩ রানের জুটি গড়েছিলেন ফিঞ্চ-স্মিথ।

সাধারণত টপঅর্ডারে ব্যাটিং করে অভ্যস্ত লিটন কুমার দাস। মিডল অর্ডারে তিনি কেমন খেলবেন এ নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন বোদ্ধা বিশ্লেষকরাও। তবে কঠিন পরিস্থিতিতে একাদশে সুযোগ নিয়ে আবারও নিজেকে প্রমাণ করলেন লিটন। গতকাল লিটন দাস যখন ক্রিজে গেলেন তখন মাত্র ৯ বলের ব্যবধানে দলের দুই ব্যাটিং স্তম্ভ তামিম ইকবাল ও মুশফিকুর রহীমের উইকেট খুইয়ে চাপে বাংলাদেশ। তবে লিটন ব্যাট হাতে পরিণত ইনিংস খেলে তুখোড় ফর্মে থাকা সাকিব আল হাসানকে যোগ্য সঙ্গ দিলেন। আর ক্রিজ ছাড়লেন দলের জয় নিশ্চিত করেই। ৬৯ বলে ৯৪ রানের ইনিংসে আটটি চার ও ৪টি ছক্কা হাঁকান এ ডানহাতি ব্যাটসম্যান। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠেও ঝরলো লিটনকে নিয়ে প্রশংসা। মাশরাফি বলেন, ‘অসাধারণ ব্যাটিং করলো লিটন। সাধারণত টপ অর্ডারে ব্যাট করে সে আর এমন একজনের কাছে পাঁচ নম্বরে ভালো কিছু আশা করাটা কঠিন। কিন্তু সে ক্রিজে গেলো এবং করে দেখালো।’

২০১৫’র জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক লিটন কুমার দাসের। আর বিশ্বকাপে এটি ছিল তার প্রথম ম্যাচ। তিন টপঅর্ডার ব্যাটসম্যান তামিম ইকবাল, সৌম্য সরকার ও সাকিব আল হাসান ছন্দে থাকায় একাদশের বাইরেই থাকতে হচ্ছিল তাকে। সবশেষ সুযোগ পান তিনি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে। ওই ম্যাচের আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের ফাইনাল খেলা। আর ডাবলিনে সেদিন সৌম্য সরকারকে বিশ্রামে রেখে একাদশে সুযোগ দেয়া হয় লিটনকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে গড়েন ১১৭ রানের জুটি। আর অফফর্মে থাকা মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের জায়গায় গতকাল একাদশে জায়গা নেন লিটন দাস। ২৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে লিটনের এটি তৃতীয় অর্ধশতক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT