দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এই সরকার আমাদের আবার ওয়ান ইলেভেনের ভয় দেখাচ্ছে : রুহুল কবির রিজভী

এই সরকার আমাদের আবার ওয়ান ইলেভেনের ভয় দেখাচ্ছে : রুহুল কবির রিজভী

ঢাকা, ২৫ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায়। ‘স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি।’

 

রিজভী বলেন, ‘আমরা মনে করেছিলাম এই সরকার সবার মত অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন দেবে, যেটা শেখ হাসিনা করতে দেননি। কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে শঙ্কার কথা বলা হচ্ছে। বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে সরকারের সঙ্গে যাদের সখ্য বেশি, তাদের অনেকেই উঠেপড়ে লেগেছে। এই সরকার আমাদের আবার ওয়ান ইলেভেনের ভয় দেখাচ্ছে! এসব পরিস্থিতি পার করেই আমরা এসেছি। আমাদের কি ভয় আছে?

 

বিএনপির এই নেতা আরও বলেন, নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? আগে স্থানীয় সরকার নির্বাচন কেন? আগে তো জাতীয় নির্বাচন দিতে হবে। নইলে তো মনে হচ্ছে এই সরকারের ওপর ওই ওয়ান ইলেভেনের ছায়া আছে।

 

রিজভী বলেন, আমরা এই সরকারের পক্ষে ছিলাম, এখনও আছি। কিন্তু আমরা তো চাই গণতন্ত্র, যেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা চাই এই সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে।

 

তিনি বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ফসল ছিল ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকার। সবটাই শেখ হাসিনার স্বার্থে তারা করেছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিদেশে চিকিৎসা নিতে না দেওয়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে।

 

রিজভী আরও বলেন, শেখ হাসিনা পুরো জিয়া পরিবারের নাম-নিশানা রাখতে চাননি। এ কারণেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার বিরুদ্ধে কথা বলা লোকেদের ওপর নির্যাতন চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT