দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

একই দিনে দুই বোনের অভিষেক !

বিনোদন ডেস্ক, ২০ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): সম্পর্কে তারা আপন দুই বোন। একজন মেহজাবীন চৌধুরী আরেকজন মালাইকা চৌধুরী। এর মধ্যে মেহজাবীন চৌধুরীর ছোট পর্দার ক্যারিয়ারের বয়স দেড় দশক। নাটকের সবচেয়ে জনপ্রিয় মুখ তিনি।

তবে বছর কয়েক হলো ব্যস্ত বড় পর্দা নিয়ে। সেই বড় পর্দায় আগামীকাল অভিষেক হচ্ছে তার। প্রায় ২২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে তার প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।

এদিকে তার ছোট বোন মালাইকা চৌধুরীরও কাল প্রচারিত হবে প্রথম টেলিভিশন নাটক।

বেশ কয়েক দিন আগে হয়েছেন নাটক ‘সন্ধিক্ষণ’-এর শুটিং। নাটকে অভিনেতা জোভানের বিপরীতে কাজ করেছেন তিনি। শুটিং সূত্রে অনেকেই সেই খবর আগেই জেনেছেন। তবে ছোট বোন কেমন অভিনয় করেছেন সেটাই জানা যাবে কাল। অনেকেই দুই বোনের চেহারা ও কণ্ঠেও বেশ মিল পাচ্ছেন।

বিষয়টি নিয়ে মালাইকা এর আগে গণমাধ্যমকে বলেছেন, ‘অনেকেই বলে আপুর সঙ্গে আমার চেহারা ও কণ্ঠের মিল রয়েছে। বিষয়গুলো আমি নিজেও খুব উপভোগ করি। তবে আমার নিজের কাছে কখনো আপুর সঙ্গে চেহারা ও কণ্ঠের মিল মনে হয়নি।’

তবে দুই বোনকে নিয়ে দর্শকদের কনফিউজড হওয়ার বিষয়টি উপভোগ করেন মালাইকা।

তিনি বলেন, ‘আমার মজা লাগে, দর্শকরা কনফিউজড হয়। দুজনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে। সেসব মন্তব্যও পড়ি। আমার কাছে ভালোই লাগে পুরো বিষয়টা।’

নাটকে অভিনয় প্রসঙ্গে মালাইকার ভাষ্য, ‘প্রথমে আমি জানতাম না নাটক অভিনয় করব। হঠাৎ আপু (মেহজাবীন) একদিন বলে তুমি নাটকে অভিনয় করবে, শুট করার আগের দিন আমি স্ক্রিপ্ট পেয়েছিলাম। আপু বলেছিল তুমি মুখস্থ করবা।’

জানা যায়, আগামীকাল ২০ ডিসেম্বর চ্যানেল আইতে বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘সন্ধিক্ষণ’। এর গল্প লিখেছেন মেহজাবীন চৌধুরী এবং এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT