দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা সমগ্র জাতির : আইজিপি

একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা সমগ্র জাতির : আইজিপি

রাজশাহী, ১৫ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বাহারুল আলম বলেছেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দলনিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। সরকারের এই মহৎ উদ্যোগের সাথে পুলিশের সবাই একাত্ম্যতা প্রকাশ করেছে। এ আগে তিনি সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিভাবদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক তুলে দেন।

 

মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের এবং আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে আইজিপি বলেন, পুলিশের মনোবল পুনরুদ্ধার করে অপরাধ ও আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করা হচ্ছে। ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা সমগ্র জাতির।’

 

আইজিপি বলেন, ‘অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা বিধান এবং সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের আধুনিকায়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে।’

 

সাব ইন্সপেক্টরদের (এসআই) গুরুত্ব উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, ৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্ত করে থাকেন এসআইরা। সেবাপ্রত্যাশী অপরাধ ও নির্যাতনের শিকার মানুষদের প্রতি এসআইদের দায়িত্ব রয়েছে।

 

সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই। তাদের মধ্য প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে পদক পান এসআই বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিস্ট শিক্ষানবিশ ক্যাডেট পদক পান এসআই মো. নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার ক্যাডেট পদক পান নয়ন কুমার ঢালি। সর্ববিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদক দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT