দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
একনেকের সভায় নড়বড়ে ও পুরনো সেতু দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

একনেকের সভায় নড়বড়ে ও পুরনো সেতু দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়বড়ে ও পুরনো সেতুগুলো দ্রুত মেরামতের জন্য রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দিয়েছেন।

একনেক সভা শেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানান, ‘আরেকটি কথা খুব জরুরি এসেছে একনেক সভায়। একটি ঘটনা হলো রেলের। আমরা অভিনন্দন জানিয়েছিল রেলমন্ত্রীকে, দ্রুত তিনি কাজ শুরু করেছিলেন। তার কাছে বহু টেলিফোন আসতেছে মানুষের কাছ থেকে। ইতিমধ্যে যোগাযোগটা শুরু হয়েছে গতকাল সন্ধ্যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রেল এবং সড়ককে সকল সেততু সার্ভে করতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ইমিডিয়েটলি নেমে পড়েন। যেগুলো নড়বড়ে, পুরনো– এগুলো তাড়াতাড়ি রিপেয়ারের (মেরামতের) ব্যবস্থা করেন। আসন্ন বর্ষার আগেই যেগুলো মেরামত করার, করেন। কারণ বর্ষা আরম্ভ হলে বৃষ্টি পড়বে এবং ভেঙে পড়ার প্রবণতা বাড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT