দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন সমাপ্ত

একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন সমাপ্ত

ঢাকা, ১৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আজ শেষ হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন আজ সমাপ্ত ঘোষণা করেন। এর আগে আজ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এছাড়া বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন।

এ অধিবেশন ছিল একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। সংসদের প্রথা ও সংবিধান অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবস গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভাষণ দেন। ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর ২৭ কার্যদিবসে সংসদ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধীদলের ২২৭ জন ৫৪ ঘণ্টা ২৪ মিনিট আলোচনা করেন। আলোচনা শেষে আজ ১৮ ফেব্রæয়ারি মঙ্গলবার সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব সংসদে গৃহীত হয়।

এছাড়া প্রথম অধিবেশন গত ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে আজ ১৮ মার্চ পর্যন্ত মোট ২৮কার্যদিবস চলে। এ অধিবেশনে ৭ টি সরকারি বিল পাস করা হয়। ৭১ বিধিতে ২৩৫টি নোটিশের মধ্যে ১২টি গৃহিত ও ৮টির ওপর আলোচনা হয়। ৭১ক বিধিতে ২ মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৬০টি।

এছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য ১২৪টি প্রশ্নের মধ্যে ৫৫টির তিনি উত্তর দেন। আর মন্ত্রীদের জন্য ২ হাজার ৯০২টি প্রশ্নের মধ্যে ২ হাজার ৩৭৬ টির উত্তর দেয়া হয়।

স্পিকার তার সমাপনি ভাষণে মহান ভাষার মাসে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, মহান শহীদদের ত্যাগে ভাস্বর একুশ বাংলা সংস্কৃতির নতুন চেতনা সঞ্চারকারী ভুমিকায় অবতীর্ন বাংলা সংস্কৃতির বিভিন্ন সুত্রে একুশের চেতনা এক অপরিমেয় শক্তি, প্রাণের দীপ্ত জাগরণ।

তিনি বলেন, সম্প্রতি অনুর্ধ্ব ১৯ বিশ্ব কাপ ক্রিকেটে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্বে দেশের মর্যাদা ও সুনাম অনেক বৃদ্ধি করেছে। তিনি অনুর্ধ্ব ১৯ বিশ্ব ক্রিকেট বিজয়ী ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘ ২০২০ সাল আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্ববহ। এছর আমরা সমগ্র জাতি আননদমুখর পরিবেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী মুজিব বর্ষ পালন করছি। এ মুজিব বর্ষ ২০২০ উদযাপন নতুন প্রজন্মকে জাতির পিতার আদর্শকে সমুন্নত রাখতে অনুপ্রানিত করবে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে ভবিষ্যৎ তরুনদেরকে উৎসাহিত করবে। ’ তিনি মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, এ উপলক্ষে আগামী ১৯ মার্চ জাতীয় সংসদের দক্ষিন প্লাজায় শিশু মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসবে। এ অধিবেশনে বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের আমন্ত্রন জানানো হবে।

স্পিকার এই অধিবেশনে সরকার ও বিরোধীদল নির্বিশেষে সবাইকে কার্যকর ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি গণতন্ত্রের মূল চালিকা শক্তি এ জাতীয় সংসদকে আরো অর্থবহ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। পরমতসহিষ্ণুতা, আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ÿমতাকে জনগণের স্বার্থে ব্যবহার করে বিশ্বের মাঝে বাংলাদেশ জাতীয় সংসদেকে গণতন্ত্রের এক অনুকরণীয় মডেল হিসাবে প্রতিষ্ঠা করারও আহবান জানান।

স্পিকার সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা করায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা, মন্ত্রী সভার সদস্যবৃন্দ, চিফ হুইপসহ হুইপগণ, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, সকল সংসদ সদস্য, ডেপুটি স্পিকার ও সভাপতিমন্ডলীর সদস্য, মিডিয়া কর্মীসহ সংশিøষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সমাপনী ভাষণের পর স্পিকার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT