দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এক ছেলের দুই প্রেমিকার মারামারির ভিডিও ভাইরাল

এক ছেলের দুই প্রেমিকার মারামারির ভিডিও ভাইরাল

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০২ জানুয়ারি২০২৫ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের উত্তরপ্রদেশের ব্যস্ত এক রাস্তায় দুই কিশোরীর কিল-ঘুষি, লাথি ও চুল টানাটানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। উভয়ই উত্তরপ্রদেশের বাগপাতে তাদের স্কুলে পড়া এক ছেলেকে পছন্দ করে।

এ নিয়ে দুই কিশোরীর মাঝে বাগবিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের বাগপাতের একটি স্কুলের এক কিশোরকে পছন্দ করে ওই দুই কিশোরী। এ নিয়ে কথা কাটাকাটির জেরে ব্যস্ত রাস্তায় দুই কিশোরী একে অপরকে কিল-ঘুষি ও লাথি মেরেছে।

মঙ্গলবার রাজ্যের সিংওয়ালি থানার আমিনগর সরাই টাউনে এই ঘটনা ঘটেছে। দুই কিশোরীর মারামারির ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সিংওয়ালি থানা পুলিশ এই ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, স্কুলের ইউনিফর্ম পরিহিত দুই কিশোরী পরস্পরের চুল ধরে টানাটানির পাশাপাশি পাল্টাপাল্টি কিল-ঘুষি ও লাথি মারছে। এ সময় তাদের মারামারি ঠেকাতে স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও পথচারীরা চেষ্টা করেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, যে দুই কিশোরী মারামারি করেছে, তারা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। একই স্কুলে পড়া এক ছেলেকে পছন্দ করে তারা দুজনই। প্রায়ই ছেলেটির সঙ্গে কথা বলত উভয় কিশোরীই। বিষয়টি জানাজানি হওয়ার পর স্কুলের বাইরে এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের মাঝে বাগবিতণ্ডাও হয়েছে।

সিংওয়ালি থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ভিডিওটি তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT