দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এক বছর যাবত পানি পান না করেও সুস্থ আছেন এক নারী

এক বছর যাবত পানি পান না করেও সুস্থ আছেন এক নারী

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৮ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): পানির অপর নাম জীবন। খাবার ছাড়াও কিছুদিন মানুষ বাঁচতে পারে কিন্তু পানি ছাড়া বাঁচা সম্ভব নয় বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। এমনকি চিকিৎসকও রোগীর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে বেশি করে পানি পান করতে বলেন। কিন্তু ইন্দোনেশিয়ার ৩৫ বছরের এক নারী দাবি করেছেন তিনি এক বছর ধরে কোনো পানি পান করেননি এবং তিনি যথেষ্ট সুস্থ রয়েছেন।

সফিয়া প্রতীক নামের ওই নারী জানান, এক বছর আগে থেকে শুকনো উপোষ করা শুরু করেছিলেন। আর বর্তমানে তিনি প্রতিদিন প্রায় ১৩-১৪ ঘণ্টা এই উপোষ করেন। তবে যখন তার পানীয় খাওয়ার প্রয়োজন পড়ে তখন তিনি ফলের রস খান।

স্বাভাবিকভাবে মানুষের শরীরে পানির প্রয়োজনীয়তা রয়েছে। শরীরের স্বাভাবিক কাজকর্ম ঠিকভাবে করার জন্য প্রতিদিন পানি খাওয়া প্রয়োজন। কিন্তু বিগত এক বছর ধরে পানি না খেয়ে কীভাবে রয়েছেন সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ওই নারী দাবি করেছেন, তার শরীরের প্রয়োজনীয় পুষ্টি ফল সবজি এবং নারকেলের পানি থেকে পেয়ে থাকেন।

সফিয়া জানিয়েছেন, তিনি আগে একাধিক শারীরিক সমস্যাতে ভুগতেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাকে সুস্থ হতে গেলে অপারেশন করা ছাড়া অন্য কোনো পন্থা নেই। কিন্তু তারপরও তিনি তার এক বন্ধুর পরামর্শে এই শুকনো উপোষ শুরু করেছিলেন। এখন তিনি সুস্থ রয়েছেন এবং আগের থেকে যথেষ্ট সুস্থ এবং প্রাণবন্ত জীবনযাপন করেন।

তিনি জানিয়েছেন, সুস্থ থাকার জন্য পানি খাওয়ার প্রয়োজন নেই। শুকনো উপোষ শুরু করলে বোঝা যায় সুস্থ থাকতে শরীরের পানীয় জলের প্রয়োজন নেই। যদিও প্রথম দিকে একটু অসুবিধা হবে। কিন্তু একবার অভ্যেস হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT