দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এখনই সৌদিসহ মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানো বন্ধ করার কোনো ইচ্ছা সরকারের নেই : বলেছেন, কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

এখনই সৌদিসহ মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানো বন্ধ করার কোনো ইচ্ছা সরকারের নেই : বলেছেন, কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

সিলেট, ২৮ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার বিকালে সিলেট সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সৌদি আরবে গৃহকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে খবর ছড়ালেও নারী শ্রমিকরা সেদেশে যেতে আগ্রহী। আর তাই, ‘এখনই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানো বন্ধ করার কোনো ইচ্ছা সরকারের নেই’ বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী গৃহকর্মী নির্যাতনের খবরের মধ্যেও নারী শ্রমিকরা যেতে আগ্রহী। তাই নারী শ্রমিক পাঠানো বন্ধে নানা দাবি উঠলেও এখনই বন্ধ করার আগ্রহ নেই সরকারের।’ ‘সৌদি আরবসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠাতে অনিয়ম ধরা পড়ায় এরইমধ্যে ১৬৬টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তদের লাইসেন্স স্থগিত করা হয়েছে।’

এ সময় মন্ত্রী বৃহস্পতিবার সকালে লিবিয়াফেরত ১৬৬ জন দেশটিতে অবৈধভাবে গিয়েছিল জানিয়ে বলেন, ‘তবু সরকার তাদের সাহায্য করবে।’

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT