দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এখনো দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এটি অবৈধ সংসদ : বলেছেন, রুমিন ফারহানা এমপি

এখনো দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এটি অবৈধ সংসদ : বলেছেন, রুমিন ফারহানা এমপি

ঢাকা, ০৯ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জনগণের কথা বলতে সংসদে যোগ দিয়েছেন দাবি করে বিএনপির সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘সংসদ গঠিত হওয়ার পর থেকেই বলেছি, এটি অবৈধ সংসদ, এখনো দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এটি অবৈধ সংসদ।’সংসদে সংরক্ষিত আসনে বিএনপি মনোনীত একমাত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আজ রবিবার দুপুরে শপথ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সংসদ কার্যালয়ে রুমিন ফারহানাকে শপথবাক্য পাঠ করান।

প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার প্রতিক্রিয়ায় রুমিন ফারহান বলেন, ‘নিশ্চয়ই প্রথমবার সংসদ সদস্য হয়ে সংসদে আসা আমার জন্য আনন্দের। তবে আমি এমন একটি সংসদে যোগ দিতে যাচ্ছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত না। সংসদ গঠিত হওয়ার পর থেকেই বলেছি, এটি অবৈধ সংসদ, এখনো দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এটি অবৈধ সংসদ। আমি খুব খুশি হব যদি আমার সংসদ সদস্য হওয়ার মেয়াদ এক দিনের বেশি না হয়।’ দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠিত হোক- এমনটাই তিনি চান বলে জানান।

সম্প্রতি তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ত্রাণের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের খবর বেরিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রুমিন বলেন, ‘আমি মাত্র শপথ নিলাম। আমার বরাদ্দের প্রশ্নই আসে না। তবে বিষয়টি আমি জানি না, আমি দেখব কী হয়েছে।’

রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। একাদশ সংসদে বিএনপির সংসদ সদস্যসংখ্যার আনুপাতিক হারে দলটি একটি সংরক্ষিত আসন পেয়েছে। সেই আসনে রুমিনকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

টেলিভিশন টকশোর পরিচিত মুখ রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চান। তবে সেখানে উকিল আবদুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি এবং নির্বাচনে বিজয়ী হন তিনি। নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানার পরিচিতি রয়েছে।

বিএনপির নেতাকর্মীরা মনে করেন, ভাষাসংগ্রামী অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি দলীয় বক্তব্য জাতিকে জানাতে পারবেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT