দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এখন টিভির চট্টগ্রামের দুই সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

এখন টিভির চট্টগ্রামের দুই সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি, ০৯ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): “এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও মো. পারভেজ,এ দুই সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, বিচার ও নিরাপত্তার দাবিতে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান,  সাংবাদিকদের জীবনের নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন।

 

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে রাঙামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে বক্তব্য দেন- প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি এসএম সামশুল আলম, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরমান খান, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের খান, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, সারাদেশেই প্রতিনিয়ত সাংবাদিকের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। যার সর্বশেষ শিকার হয়েছেন এখন টিভির চট্টগ্রামের দুই সাংবাদিক হোসাইন জিয়াদ ও মো. পারভেজ। দ্রুত সময়ে এসব ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

মানববন্ধনে রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT