দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এনআরসির নামে প্রতারণা করা হয়েছে : বলেছেন, কংগ্রেস

এনআরসির নামে প্রতারণা করা হয়েছে : বলেছেন, কংগ্রেস

ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩১ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আসামের এনআরসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী ত্রুটিমুক্ত এনআরসি তালিকা প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন বলে অমিত শাহকে তোপ দেগে এনআরসি-র কড়া সমালোচনা করেছেন আসামের সাবেক কংগ্রেস মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এনআরসির নামে ষাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। লোকসভায় কংগ্রেস নেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমার বাবা বাংলাদেশি ছিল, আমাকেও বের করে দিন।

অধীর বলেছেন, বলা হচ্ছে দিল্লিসহ গোটা দেশে এনআরসি করবে সরকার। কেন্দ্রের সমালোচনা করে অধীরের দাবি, ধর্ম নিরপেক্ষ পদ্ধতিতে এনআরসি করা উচিত। অসমের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, এনআরসি যে প্রক্রিয়ায় তালিকা প্রকাশ করেছে তাতে অখুশি আমি। অনেক ভারতীয়র নাম বাদ পড়েছে।

পাশাপাশি তরুণ গগৈয়ের দাবি, অনেক বিদেশির নাম নথিভুক্ত হয়েছে। যার ফলে বেশি সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন প্রধান আসাদউদ্দিন ওয়েসি বলেছেন, আসাম থেকে শিক্ষা নিক বিজেপি। অনুপ্রবেশকারীর জিগির তুলে যে রাজনীতি বিজেপি করতে চেয়েছিল তার আসল চেহারা বেরিয়ে পড়েছে। ওয়েসি সংবাদমাধ্যমে বলেন, বিজেপির উচিত হিন্দু-মুসলিমের ভিত্তিতে দেশজুড়ে নাগরিকপঞ্জী তৈরির চেষ্টা বন্ধ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT