দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবারের ঈদুল ফিতরে দেশের বাইরে থাকলেও দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলাম : বলেছেন, প্রধানমন্ত্রী

এবারের ঈদুল ফিতরে দেশের বাইরে থাকলেও দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলাম : বলেছেন, প্রধানমন্ত্রী

ঢাকা, ০৯ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রবিবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের ঈদুল ফিতরে দেশের বাইরে থাকলেও দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলাম।‘ঈদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে হুমকি আসতে থাকে। গোয়েন্দারা এসব নিয়ে কাজ করেছে। আমি দূরে থাকলেও ঈদের নামাজের সময় চিন্তিত ছিলাম। এ ব্যাপারে বিশেষভাবে দৃষ্টি দিয়েছিলাম। আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। সুন্দরভাবে নামাজ সম্পন্ন হয়েছে। নামাজ শেষ হওয়ার পরই আমার কাছে ম্যাসেজ গেছে। জানতে চেয়েছি কোথায় কী অবস্থা। কারণ শোলাকিয়াতে যা হয়েছিল সেটা তো সবাই জানে।’

জাপান সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘জাপানের সঙ্গে আমাদের সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অনেক অবদান আছে তাদের। তাদেরকে আমরা বন্ধু হিসেবে মনে করি। জাপানের সবকিছুই দেখতে সুন্দর লাগে। দুঃসময়ে তারা পাশে ছিল। বাংলাদেশের বিষয়ে তাদের অনেক আগ্রহ আছে। আমরা চাই সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। লক্ষ্য একটাই মানুষের আর্থসামাজিক উন্নয়ন।’

জাপান সফরে রোহিঙ্গা নিয়ে কথা হয়েছে। সামনে চীনে সফর করবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাপানের মতো চীনেও সফল হব। আগামী জুলাই মাসে চীনের প্রেসিডেন্ট দাওয়াত দিয়েছেন। সামার সামিটেরও দাওয়াত পেয়েছি। দেখি কবে যাওয়া হবে সেটা ঠিক করা হবে। দাওয়াত এত বেশি তাহলে দেশে থাকবো কখন। আর কত যাবো বুড়া হয়ে গেছি না!’

‘রোহিঙ্গার ব্যাপারে সবাই চায় তারা মিয়ানমারে ফিরে যাক। কিন্তু মিয়ানমার তাদের নিতে চায় না। যোগাযোগও আছে তাদের সঙ্গে। কিন্তু এরা আগ্রহী নয়। সবাই মিলে দেখা যাক কী করা সম্ভব হয়। কিন্তু এত লোক রাখা মুশকিল।’

নিউজিল্যান্ড ও ফিনল্যান্ডের মতো আগামী বাজেটে কল্যাণ বাজেট দেয়ার বিষয়ে কোনো পরিকল্পনা আছে কি না আর এসব ক্ষেত্র নিয়ে কী চিন্তা আছে- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘নিউজিল্যান্ড বলেন আর ফিনল্যান্ড বলেন তাদের জনসংখ্যা আর আমাদের জনসংখ্যা দেখতে হবে। তুলনা করলে এসব বিষয়ও চিন্তা করতে হবে। তারপরও আমরা শিশু ও নারী মৃত্যুর হার কমিয়েছি। কর্মসংস্থান সৃষ্টি করেছি।’

‘বাজেটে সামাজিক নিরাপত্তা নিয়ে কাজ করছি। বাজেটে অবশ্যই এসব বিষয় থাকবে। আমরা মেয়েদের বৃত্তি দিচ্ছি, যা মোবাইলের মাধ্যমে মায়ের কাছে চলে যায়। যে মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তাকেও আমরা ভাতা দিচ্ছি। দরিদ্রদের প্রতি মাসে ৩০ কেজি চাল দিচ্ছি। প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছি। এদের পরীক্ষায় সময় বাড়িয়ে দিচ্ছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT