দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার আসামের হিন্দুরা এনআরসি নিয়ে ফুঁসছে উঠেছে

এবার আসামের হিন্দুরা এনআরসি নিয়ে ফুঁসছে উঠেছে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৬ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের আসামের নাগরিকপঞ্জি মুসলমানদের দেশছাড়া করার ষড়যন্ত্র হিসেবে দেখা হলেও এতে সন্তুষ্ট নয় খোদ হিন্দুরাও। গত ৩১ আগস্ট জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই রাস্তায় নেমেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। ‘‌হিন্দুবিরোধী বিজেপি ফিরে যাও’‌ স্লোগান দিয়ে আসামে বন্ধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।

জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ আসামবাসী। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, বাদ পড়া ১৯ লাখের মধ্যে রয়েছেন মাত্র ছয় লাখ মুসলমান। ১১ লাখেরও বেশি হিন্দু বাদ পড়েছে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে।

এ ব্যাপারে আসামের বিভিন্ন নেতারা মুখ খুললেও অদ্ভূতভাবে নীরব বিজেপি বিধায়ক ও সাংসদরা। তারা নির্বাচনের সময় হিন্দুদের পাশে থাকার আশ্বাস দিয়ে ভোট পেয়েছিলেন। হিন্দুদের সুরক্ষার দাবিতে তাদের পদত্যাগের দাবি নিয়ে পথে নেমেছে আসাম হিন্দু বাঙালি অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন হিন্দু সংগঠনগুলো।

আসাম বাঙালি হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি বাসুদেব শর্মা বলেন, ‘‌১৯ লাখের মধ্যে মাত্র ছয় লাখ মুসলমান এবং এর দ্বিগুণ হিন্দু রয়েছেন। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০১৬ আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির একমাত্র প্রতিশ্রুতি ছিল হিন্দুদের সুরক্ষা দেওয়া। আমরা বারবার তাদের কথায় কান দিয়েছি এবং আজ মনে হচ্ছে আমরা এক ষড়যন্ত্রের শিকার হয়েছি। রাজ্যে খাল কেটে কুমির ডেকে এনেছি আমরা।’‌

বজরং দলের এক কর্মী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‌বিজেপির বিরুদ্ধে আমাদের দল আজ রাস্তায় নেমেছে। রাজ্যপালের কাছে আমাদের কিছু দাবি আছে। গত ৩১ আগস্ট অসমে জাতীয় নাগরিকপঞ্জির যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে আমি একেবারেই সন্তুষ্ট নই। রাজ্যের মুখ্যমন্ত্রীও মেনে নিয়েছেন যে অসমে ৫০ লাখেরও বেশি অবৈধ মুসলিম অনু্প্রবেশকারী রয়েছে। কিন্তু নাগরিকপঞ্জির যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো, তাতে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের চেয়ে দ্বিগুণসংখ্যক হিন্দু এনআরসির তালিকা থেকে বাদ পড়েছেন। এটা আমরা কিছুতেই মেনে নেব না। আবার নতুন করে জাতীয় নাগরিকপঞ্জির তালিকা প্রস্তুত করার দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT