দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার ইভিএমের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এবার ইভিএমের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৩ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): এবার আর শুধু অভিযোগ নয়, ইভিএম নিয়ে আন্দোলনের ঘোষণা করে দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘গণতন্ত্র বাঁচাও ব্যালট ফেরাও’, ‘মেশিন চাই না ব্যালট চাই’- এ রকম স্লোগানের মাধ্যমে সারা দেশে আন্দোলন সংগঠিত করবে তৃণমূল। আজ সোমবার নবান্নে এই ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং আগামী ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে রাজ্যজুড়ে ‘জনসংযোগ যাত্রা’র নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা।

এবারের লোকসভা ভোটের ফল বেরোনোর আগে থেকেই ইভিএম-এ কারচুপির অভিযোগ করে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটগণনার পরেও সেই অভিযোগ থেকে সরেননি। এবার তাতে আরও গতি আনতে আন্দোলনের কর্মসূচি নিল তৃণমূল। নবান্নে মমতা বলেন, ‘গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও— এই আন্দোলন বাংলা থেকে শুরু হবে। গোটা দেশে ছড়িয়ে দেওয়া হবে।’ ভোটগ্রহণে প্রচুর ইভিএম খারাপ, ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের গণনা মেলানো নিয়েও উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘মাত্র দুই শতাংশ ভিভিপ্যাট গোনা হয়েছে। বাকি ৯৮ শতাংশ যে আগে থেকে প্রোগ্রামিং করা ছিল না, তা কে বলতে পারে। আবার ভোটে যে সব ইভিএম খারাপ হয়েছিল, সেগুলি পাল্টানো হয়েছিল। কিন্তু সেগুলিতে মক পোল করে ঠিকঠাক চেক করা হয়েছিল কি না, তা জানা নেই। ওইগুলিতেও আগে থেকে প্রোগ্রামিং করে রাখা হতে পারে।’

লোকসভা ভোটের নিরিখে এবার ১২০টিরও বেশি বিধানসভা আসনে হার হয়েছে তৃণমূলের। কিন্তু তৃণমূল নেত্রী এ দিন বলেন, ‘ফলাফলকে এই ভাবে বিচার করা উচিত নয়। লোকসভা, বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত— প্রতিটি ভোটই আলাদা সমীকরণে হয়।’

লোকসভা ভোটের হিসেব ধরলেও রাজ্যে এখনো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তৃণমূলের। সিপিএমের ভোট বিজেপিতে স্থানান্তর হওয়ার জন্য তৃণমূলের এই ফল বলেও এদিন ফের মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT