দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

এবার ঈদে আরটিভিতে গান শোনাবেন জুনাইদ আহমেদ পলক

একজন সফল আইনজীবী এবং রাজনীতিবিদ জুনাইদ আহমেদ পলক। এবার বাইরে এলো তার আরো একটি পরিচয়। সম্প্রতি বেসরকারি টেলিভিশন আরটিভি’র ঈদ অনুষ্ঠানে গান গেয়েছেন পলক। ‘আড্ডা গানে ঈদ’ শিরোনামে অনুষ্ঠানটিতে প্রথমে তিনি একটি দেশাত্মবোধক গান করেন। এরপর একে একে নিজের পছন্দের শিল্পীদের মধ্যে আজম খান, লাকী আখন্দ, হ্যাপী আখন্দ এবং আইয়ুব বাচ্চুর গান পরিবেশন করেন পলক।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ আরটিভি’র নিজস্ব বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠানটি ধারণ করা হয়। আয়োজনটি উপস্থাপনায় রয়েছেন হাসান আবিদুর রেজা জুয়েল। প্রযোজনায় শিবলী জিয়া।

সবশেষ সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক। বর্তমানে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT