দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার চীনের ইচান শহরে আটকে পড়া ১৭১ জনকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

এবার চীনের ইচান শহরে আটকে পড়া ১৭১ জনকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

০৮ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): উহানের পর চীনের ইচান শহরে আটকে পড়া বাংলাদেশি ১৭১ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ-জামান। তবে করোনাভাইরাস মোকাবেলায় শহরটি অবরুদ্ধ রাখায় প্রক্রিয়াটি বেশ কঠিন বলে জানান রাষ্ট্রদূত। আজ শনিবার এক ভিডিও বার্তায় এই তথ্য জানান রাষ্ট্রদূত মাহবুব উজ-জামান।

করোনাভাইরাস মোকাবেলায় চীনের উহান শহর থেকে ৩১২ জন বাংলাদেশিকে সম্প্রতি দেশে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, ‘চীনের ইচানে ১৭১ জন বাংলাদেশি শিক্ষার্থী আছেন। উহান সিটি থেকে ইচান যেতে বাসে চার ঘণ্টা সময় লাগে। উহান, ইচান এগুলো এখন পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় আছে। তবে আমি এতটুকু বলতে পারি, দূতাবাসের তরফ থেকে আমার চেষ্টা করছি তাদের সরিয়ে আনার জন্য কী করা যায়।’

শহরটি বাংলাদেশি শিক্ষার্থীদের ফেরাতে চীনে সরকারের অনুমোদন প্রয়োজন বলেও জানান রাষ্ট্রদূত।

করোনাভাইরাস মোকাবেলায় দূতাবাসের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা অত্যন্ত সাফল্যজনকভাবে লোকাল কো-অর্ডিনেশন শেষ করেছি। যোগাযোগের ব্যবস্থা করেছি। ২২টি সেন্টারে লোকাল কো-অর্ডিনেটর নিয়োগ করেছি, ফোকাল পয়েন্ট নিয়োগ করেছি।’

মাহবুব উজ-জামান বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় আমরা চীন ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছি। এটি একটি যৌথ পরামর্শমূলক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এজেন্সিগুলোর সঙ্গে সমন্বয় প্রক্রিয়া।’

বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা, কল্যাণ এবং সুরক্ষা নিশ্চিত করতেই দূতাবাস কাজ করছে বলে জানান রাষ্ট্রদূত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT