দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার ঠাকুরগাঁওয়ে প্রকাশ্যে নার্সকে কুপিয়ে মারল বখাটেরা

এবার ঠাকুরগাঁওয়ে প্রকাশ্যে নার্সকে কুপিয়ে মারল বখাটেরা

২৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): হাসপাতালে যাওয়া-আসার সময় দীর্ঘদিন ধরে নার্স তানজিনা আক্তারকে (২৪) উত্ত্যক্ত করতেন বখাটেরা। এই উত্ত্যক্তের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে যাওয়ার পথে বখাটেরা ওই নার্সকে কুপিয়ে মারাত্মক জখম করে। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান মেয়েটি।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নার্স তানজিনার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক মো. মোতাউজ্জামান। এ ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত তানজিনা আক্তার (২৪) সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের আব্দুল হামিদের মেয়ে। তিনি ওই ইউনিয়নের অবস্থিত গ্রামীণ চক্ষু হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতেন। গ্রেফতারকৃত আরমান হোসেন জীবন (১৯) সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার কিশোরী তানজিনার বাবা আব্দুল হামিদ বাদী হয়ে আরমান হোসেন জীবন (১৯) সহ অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

মামলার বরাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোতাউজ্জামান বলেন, প্রতিদিন কিশোরী তানজিনা আক্তার বাড়ির পাশের চক্ষু হাসপাতালে যাতায়াত করার সময় প্রতিবেশী বখাটে আরমান হোসেন জীবন সহ তার কয়েকজন বন্ধু ওই কিশোরীকে উত্ত্যক্ত করত। আর এই উত্ত্যক্তের প্রতিবাদ করে কিশোরী তানজিনা আক্তার। এ কারণে ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটেরা।

গত বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরী তানজিনা বাসা থেকে চক্ষু হাসপাতালে যাওয়ার সময় তার পথরোধ করে বখাটে আরমান হোসেন জীবন সহ তার কয়েকজন বন্ধু। এসময় কিশোরী তানজিনা চিৎকার শুরু করলে আরমান সহ তার বন্ধুরা ধারালো ছোড়া দিয়ে এলোপাতাড়িভাবে তাকে কুপিয়ে জখম করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।

এসআই মোতাউজ্জামান বলেন, পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় কিশোরী তানজিনা আক্তারকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কিশোরী তানজিনা মারা যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোতাউজ্জামান বলেন, প্রথমে মামলাটি হত্যাচেষ্টার ধারায় রুজু করা হয়েছিল; এখন যেহেতু কিশোরী তানজিনা মারা গেছেন সেক্ষেত্রে এ মামলায় এখন হত্যার ধারা সংযুক্ত হবে। মামলার তদন্ত চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসআই মোতাউজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT