দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার নারায়ণগঞ্জে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে আহত

এবার নারায়ণগঞ্জে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে আহত

২৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তায় আইয়ুব প্লাজার তৃতীয় তলায় এনএফসি রেস্টরেন্টে শিশু সন্তানের সামনে বাবাকে কোপানো হয়েছে। ভুক্তভোগীর নাম রাসেল। তিনি ব্যবসা করেন। উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান সিরাজুল হক ভুঁইয়ার ছেলে তিনি। রাসেল তার শিশু কন্যা এবং ভাতিজাকে নিয়ে সেখানে খেতে গিয়েছিলেন।

কী নিয়ে বিরোধে এই ঘটনা ঘটেছে, সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ এবং ভুক্তভোগী পরিবারটির বক্তব্যে সব স্পষ্ট হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এই ঘটনার খবর পেয়ে সোনারগাঁও থানার পরিদর্শক আলমগীর হোসেন (অপারেশন) ও এস আই জুবায়ের ঘটনাস্থল যান। ঘটনাস্থল থেকে আটক করা হয় এনএফসি রেস্টুরেন্টের মালিক ফারুককে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে।

রাসেলকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে জানা গেছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

আগের দিন বরগুনায় স্ত্রীর সামনে তরুণকে কুপিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই একই ধরনের একটি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT