দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার পুনরায় বিসিসিআইয়ের সাথে চুক্তিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন আইয়ার

এবার পুনরায় বিসিসিআইয়ের সাথে চুক্তিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন আইয়ার

স্পোর্টস ডেস্ক, ০৩ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার শ্রেয়াস আইয়ার অবশেষে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে। গত বছর ঘরোয়া ক্রিকেটে অনুপস্থিত থাকার কারণে বাদ পড়েছিলেন তিনি। তবে এবার পুনরায় চুক্তিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন আইয়ার। অপরদিকে, রোহিত শর্মা ও বিরাট কোহলির শ্রেণিতেও কোনো পরিবর্তন হচ্ছে না।

 

২০২৩ সালের ঘরোয়া ক্রিকেটে অনুপস্থিত থাকার কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিশান। তবে ২০২৪ সালে দুর্দান্ত ফর্মে ফিরে আসেন আইয়ার। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। পাঁচ ম্যাচে ২৪৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন আইয়ার।

 

আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব করা আইয়ার চলতি মৌসুমেও নিজের ব্যাটিং দক্ষতার ছাপ রেখেছেন। রঞ্জি ট্রফির শেষ মৌসুমে মুম্বাইয়ের হয়ে ৫ ম্যাচে ৪৮০ রান সংগ্রহ করেন, গড় ছিল ৬৮.৫৭ এবং স্ট্রাইক রেট ৯০.২২। এছাড়াও সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৯ ম্যাচে ৩৪৫ রান করেন এবং বিজয় হাজারে ট্রফিতে ৫ ম্যাচে ৩২৫ রান করেন আইয়ার।

 

এদিকে বিসিসিআই সূত্রে জানা গেছে, রোহিত শর্মা ও বিরাট কোহলির চুক্তির শ্রেণিতে কোনো পরিবর্তন আসছে না। তারা দুজনেই “এ+” ক্যাটাগরিতেই থাকবেন, যদিও দুজনেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। সাধারণত “এ+” ক্যাটাগরি সেইসব ক্রিকেটারদের জন্য সংরক্ষিত থাকে, যারা তিন ফরম্যাটেই জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন।

 

তবে রোহিত শর্মার সাম্প্রতিক পারফরম্যান্স বিশেষভাবে সমালোচিত হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচে মাত্র ৯১ রান এবং বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে মাত্র ৪২ রান করতে পেরেছেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ইনিংসে মোটে ৩১ রান সংগ্রহ করেছেন, যা তাকে কঠোর সমালোচনার মুখে ফেলেছে।

 

অন্যদিকে বিরাট কোহলির সাম্প্রতিক পারফরম্যান্সও ছিল হতাশাজনক। সদ্য সমাপ্ত বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১০ ইনিংসে মাত্র ১৯০ রান করেছেন তিনি, গড় ছিল ২১.৮৩। গত বছরে ৩২ ইনিংসে ৬৫৫ রান করেছেন, যেখানে ছিল মাত্র একটি সেঞ্চুরি এবং দুটি হাফ-সেঞ্চুরি।

 

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে আইয়ারের প্রত্যাবর্তন নিঃসন্দেহে তার ক্যারিয়ারের জন্য একটি বড় সুযোগ। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা অব্যাহত থাকলেও বোর্ড তাদের প্রতি শ্রদ্ধাশীল থেকে আগের মতোই চুক্তি বহাল রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT