দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

এবার প্রেম নিয়ে কথা বললেন শাবনুর

বিনোদন ডেস্ক, ২২ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। অভিনয় থেকে দূরে রয়েছেন বেশ কয়েকবছর ধরেই। সর্বশেষ ২০১৮ সালে তাকে পর্দায় দেখা গিয়েছিল। বর্তমানে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাসকয়েক আগে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। কিছুদিন শুটিংও করেছেন। এরপর বন্ধ হয়ে যায় এর কাজ। আগামীতে আর হবে কিনা তাও অনিশ্চিত।

এদিকে পর্দায় নিয়মিত না থাকলেও, সামাজিক মাধ্যমে বেশ সরব এ অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ছিলেন মিডিয়ায় আলোচনার শীর্ষে। তবে তিনি নিজেকে সব সময় গোপন রাখতে পছন্দ করতেন। তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে সম্পর্ক এবং পরিবার সম্পর্কে নানা গুঞ্জন ছড়িয়েছে। সেসব নিয়ে এ অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া ছিল না।

সহশিল্পীকে জড়িয়ে তার প্রেমের গুঞ্জনও শোনা গেছে। কিন্তু এসব কখনোই গায়ে লাগাতেন না। তবে এতবছর পর শাবনূর প্রেম বিষয়ে মুখ খুললেন। জানালেন তার পছন্দের কথা। তিনিও প্রেমে মজেছেন। কে সে প্রেমিক?

শাবনূর বলেন, ‘আমি দেশের বাইরের দুই তারকার প্রেমে মজে আছি। তারা হচ্ছেন টম ক্রুজ ও লিওনার্দো ডিক্যাপ্রিও। তারা যে আমার ক্রাশ, এটা আমার পরিবারের সবাই জানেন। আমার স্কুলপড়ুয়া ছেলেও এটা জানে।’ তিনি আরও বলেন, ‘টাইটানিক দেখার পর লিওনার্দো ডিক্যাপ্রিও আমার ক্রাশ। মনে মনে লিওনার্দো ডিক্যাপ্রিওর নায়িকা হতে না চাইলেও ভালো লাগত! চকোলেট বয় টাইপ ছিল তো! এ টাইপের হিরোরা বরাবরই আমার পছন্দ। আমি সব সময় চকোলেট বয় হিরোদের সঙ্গে কাজ করেছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT