দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন

এবার বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন

হেলথ ডেস্ক, ২১ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করেছে বগুড়া জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল ৪টা থেকে এটি কার্যকর হবে। দুপুর পৌনে ২টায় জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। গণবিজ্ঞপ্তিতে জেলার সিভিল সার্জনের সুপারিশের আলোকে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

জেলা প্রশাসকের চিঠিতে বলা হয়েছে লক ডাউন অবস্থায় মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কে কোন যানবাহন চলাচল করবে না। বগুড়া জেলার কোন মানুষ আরেক জেলায় যেতে পারবে না, কেউ বগুড়া জেলায় প্রবেশ করবে না। তবে জরুরী পরিসেবা চালু থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বগুড়া জেলা অবরুদ্ধ থাকবে।

এর আগে আজ সকালে বগুড়ার সিভিল সার্জনের কার্যালয় থেকে বগুড়ায় আরেকজন করোনায় আক্রান্ত রোগীর খবর জানানো হয়।

আক্রান্ত ব্যক্তির বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার সাহেবপাড়ায়। তিনি ২৮ বছর বয়সী যুবক। পেশায় তিনি একজন ট্রাক চালক। নারায়ণগঞ্জ জেলায় বসবাস করতেন। গত ১৪ এপ্রিল রাতে সান্তাহারে ফেরেন। সে সময় তার শরীরে জ¦র এবং কাশি ছিলো। অসুস্থতার কারণে ১৫ এপ্রিল তিনি আদমদীঘি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তার শারীরিক  অবস্থা দেখে তার নমুনা সংগ্রহ করে চিকিৎসা দেয়ার পর তাকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলেন। এরপর তার নমুনা ১৭ এপ্রিল রাজশাহীতে পাঠানো হয় পরীক্ষার জন্য। তার নমুনার রিপোর্ট আজ মঙ্গলবার সকালে হাতে পাওয়ার পর সান্তাহারের এই ব্যক্তিও করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হয় বগুড়ার স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে বগুড়ার আদমদীঘিতে ২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলো। এর আগে ১৬ এপ্রিল আদমদীঘি উপজেলার শাওইল গ্রামে এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলে ওই উপজেলা লকডাউন ঘোষনা করা হয়।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন করোনা আক্রান্তের তথ্য নিশ্চিৎ করে জানান, বগুড়ায় আজ থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নমূনা পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন এখানে ৭৪টি নমুনা পরীক্ষা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT