দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার মুয়াজ্জিন মসজিদের ভেতর ৭ বছরের শিশুকে ধর্ষণ করলো, এক লাখ টাকায় সমঝোতার চেষ্টা

এবার মুয়াজ্জিন মসজিদের ভেতর ৭ বছরের শিশুকে ধর্ষণ করলো, এক লাখ টাকায় সমঝোতার চেষ্টা

১২ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট):কক্সবাজারের উখিয়ায় ৭ বছরের শিশুকে মসজিদের ভেতর ধর্ষণের অভিযোগ ওঠেছে মুয়াজ্জিনের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া মসজিদের মুয়াজ্জিন হাফেজ নুরুল আমিন পলাতক রয়েছে।

নির্যাতিতা শিশুর চাচা বলেন, গত ১১ জুলাই দুপুর ১২ টার দিকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে মসজিদ ঝাড়ু দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায় মুয়াজ্জিন হাফেজ নুরুল আমিন।

মসজিদের ভেতর ঢুকিয়ে তাকে ধর্ষণ করে সে। পরে মেয়েটি রক্তাক্ত অবস্থায় ঘরে এসে তার মাকে বিষয়টি জানায়। এই ঘটনা পুরো এলাকায় জানাজানি হওয়ায় ধর্ষক স্থানীয় মেম্বারের মাধ্যমে সমঝোতার চেষ্টা করে। নির্যাতিতার পরিবারকে এক লাখ টাকা দেয়ার জন্যও প্রস্তাব দেন ধর্ষক। কিন্তু নির্যাতিতার পরিবার না মানায় তা স্থানীয়ভাবে সমঝোতা হয়নি। পরে শিশুটির পরিবার এই ঘটনার বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করে।

উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। ধর্ষক মুয়াজ্জিনকে আটকের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT