দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার র‌্যাবের অভিযানে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি কৃষক লীগ নেতা সফিকুল আলম ফিরোজ আটক

এবার র‌্যাবের অভিযানে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি কৃষক লীগ নেতা সফিকুল আলম ফিরোজ আটক

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি কৃষক লীগ নেতা সফিকুল আলম ফিরোজকে আটক করেছে র‌্যাব। ক্যাসিনোর সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছে সংস্থাটি। আজ শুক্রবার বেলা ১টার দিকে ক্লাব থেকে সভাপতি সফিকুলকে আটক করা হয়। আটকের পর তাকে কোথায় নেওয়া হয়েছে তা নিয়ে কোনো তথ্য জানায়নি র‌্যাব।

ক্লাবের সাধারণ সদস্য আ‌জিজ উদ্দিন আহম্মেদ নান্নু গণমাধ্যম কর্মীদের বলেন, ‘জুমার নামাজের জন্য সবাই যখন বের হবে তখন কয়েকজন র‌্যাব সদস্য এসে তাকে আটক করে। এসময় তাকে বলা হয় আপনাকে (সফিকুল আলম) কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। পরে র‌্যাবের একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়।’

নান্নু বলেন, ‘এবারের জাতীয় নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সফিকুল। তিনি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য।’

আটকের বিষয়ের র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘সফিকুলকে আমরা ধরেছি। তাকে সঙ্গে নিয়ে রেখে আমরা ক্লাবটি তল্লাশি করব।’

এদিকে বিকাল থেকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালাতে ক্লাবটি ঘিরে রাখে অর্ধশতাধিক র‌্যাব সদস্য। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ। অভিযানে ভেতরের কাউকে বাইরে বা বাইরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

গোয়েন্দা সূত্রে র‌্যাব জানতে পারে, কলাবাগান ক্রীড়া চক্রের এই ক্লাবে ক্যাসিনো ও জুয়া আসর চলছিল। তবে গণমাধ্যম কর্মীদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT