দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার সাংবাদিক চরিত্রে আসছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জাহারা মিতু

এবার সাংবাদিক চরিত্রে আসছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জাহারা মিতু

বিনোদন ডেস্ক, ০৭ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): জাহারা মিতু। ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার প্রথম রানারআপ। যিনি নিজ যোগ্যতা ও দক্ষতায় এগিয়ে চলেছেন বাংলা শোবিজে। বিভিন্ন মাধ্যমে কাজ করে সফলতা পাওয়া মিতু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। ‘আগুন’ নামে একটি ছবিতে অভিনয় করছেন তিনি। অভিষেক ছবিতেই মিতু নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’-এর কাজ রয়েছে শেষ পর্যায়ে।

নতুন খবর হচ্ছে, ওয়েব জগতেও ঢুকে পড়েছেন দেশের সেরা ‍সুন্দরী অভিনেত্রীদের অন্যতম জাহারা মিতু। ‘কন্ট্রাক্ট’ নামের একটি ওয়েব সিরিজে তিনি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এখানে মিতুকে প্রথমবারের মতো দেখা যাবে সাংবাদিক চরিত্রে। এই ওয়েব সিরিজে নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমও রয়েছেন। এটি পরিচালনা করছেন অভিনেতা ও নির্মাতা শামীম জামান।

ওয়েব সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘এখানে আমাকে সাংবাদিক চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। আমার চরিত্রটির নাম জুলি। বেশ চ্যালেঞ্জিং চরিত্র। আমার বিপরীতে রয়েছেন মোশাররফ করিম ভাই। থ্রিলার ঘরানার এ সিরিজটি পরিচালনা করেছেন শামীম জামান। মোশাররফ ভাইয়ের মতো অসাধারণ একজন অভিনেতার পাশাপাশি শামীম ভাইয়ের পুরো টিমটি ছিল গোছানো। কাজটি করে বেশ ভালো লেগেছে।’

রাজধানীর উত্তরার দিয়া বাড়ি, কাওরানবাজারসহ বেশকিছু লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। খুব শিগগিরই যে কোনো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ওয়েব সিরিজটি প্রকাশ পাবে বলে জানান পরিচালক শামীম জামান। এদিকে সামনে আরো কিছু কাজ নিয়ে কথা চলছে বলে জানান জাহারা মিতু। দর্শকদের চলতি বছর ভালো কিছু কাজ উপহার দিতে চান এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT