দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার সৌদি আরবে প্রবাসীরা নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারবেন

এবার সৌদি আরবে প্রবাসীরা নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারবেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৯ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে প্রবাসীরা নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারেন না। অর্থাৎ ব্যবসা নিজের হলেও তার কাগজেকলমে মালিক হতে পারেন না প্রবাসীরা। সেক্ষেত্রে স্থানীয় কোনো নাগরিকের নামে তাদের ব্যবসা পরিচালনা করতে হয়। ব্যবসার বড় একটি লভ্যাংশ দিতে হয় সেই ব্যক্তিকে।

 

তবে বিপত্তিটি ঘটছিল অন্য জায়গায়। সৌদির এমন আইনের ফলে অসাধু কিছু নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারতো যে কোনো সময়। ব্যবসা দখলের শিকার হয়ে প্রবাসীরা নিঃস্ব হয়েছেন এমন ঘটনা নিতান্তই কম নয়।

 

সৌদিতে এই আইন প্রবাসীদের ব্যবসার ক্ষেত্রে বড় বাঁধা হিসেবেই দেখা হত। ব্যবসা দখল হয়ে গেলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেত না প্রবাসীরা। বাংলাদেশী অনেক প্রবাসীকেও এভাবে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে এবার এই নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি সরকার।

 

আরব নিউজের খবরে বলা হয়েছে, এখন থেকে সৌদিতে আইনি সুবিধা পাবেন প্রবাসীরা। নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য বেশকিছু সুযোগ-সুবিধার সম্ভাবনা মেলে ধরা হয়েছে। দেশটি জানায়, এখন থেকে প্রবাসীরা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন।

 

সৌদি আরব সরকার ২০১৫ সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে বেশকিছু পরিবর্তন আনে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন। এরমধ্যে রয়েছে ‘গ্রিন সৌদি উদ্যোগ’।

 

পাশাপাশি রয়েছে ‘ফিফা বিশ্বকাপ ২০৩৪’ আয়োজনের মতো মেগা প্রকল্প। ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কারও শুরু করেছেন এই সৌদি প্রিন্স। ফলে এই মুহূর্তে দেশটি চাইছে যেনো সেদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT