দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

এরশাদকে দেখতে রংপুরে উপচেপড়া ভিড়

ঢাকা, ১৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের লাশ রংপুরে পৌঁছালে তাকে শেষবারের মতো দেখতে বিপুল জনতা ভিড় করেন। এসময় সাধারণ মানুষকে সামলাতে বেগ পেতে হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

সেনানিবাসের হেলিপ্যাড থেকে কালেক্টরেট ঈদগাহ মাঠে পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়েন নেতাকর্মীরা। নেতাকর্মী-স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে রংপুরের বাতাস। দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয় সাবেক এই প্রেসিডেন্টকে। এরপরেই ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান নেতাকর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, কর্মকর্তা ও রংপুরের সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের লাশ রংপুরের মাটিতে দাফনের দাবি জোরালো হয়ে উঠেছে নেতাকর্মীদের মধ্যে। তাই অনভিপ্রেত যে কোনো পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রংপুরবাসীর প্রিয় নেতা এরশাদকে শেষবারের মতো দেখতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে গতরাত থেকেই বিভিন্ন শ্রেণির মানুষ ছুটে এসেছেন। এরশাদের মৃত্যুতে কালো পতাকা উত্তোলনের পাশাপাশি আজ দোকানপাট বন্ধ রেখেছে রংপুরের ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT