দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এরশাদের অবৈধভাবে ক্ষমতা দখলে খুশি হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এরশাদের অবৈধভাবে ক্ষমতা দখলে খুশি হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরশাসক এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখলের পর সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই তখন বলেছিলেন ‘আই এম নট আনহ্যাপী।’

গতকাল জাতীয় সংসদে এরশাদসহ সদ্য প্রয়াত বিশিষ্টজনদের ওপর শোক প্রস্তাবের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জিয়া যেভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন, এরশাদও একইভাবে ক্ষমতা দখল করেন। হাইকোর্ট তাদের এই ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করেছেন। এরপর তাদেরকে আর সাবেক রাষ্ট্রপতি বলা যায় না।’

তবে ব্যক্তি এরশাদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ হিসেবে জেনারেল এরশাদ সাহেব অমায়িক ছিলেন, মানুষের প্রতি তার দরদ ছিল।’

সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের সমালোচনা করেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী সংসদে প্রায়ই ‘অসত্য কথা’ বলেন এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, রবিবার জাতীয় সংসদে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে তিনি (প্রধানমন্ত্রী) যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয়। তার কথার কোনো ভিত্তি নেই। ইতিহাসও তার সাক্ষ্য দেয় না।

এরশাদকে ‘বৈধ রাষ্ট্রপতি’ বলা যায় না এবং এরশাদের ক্ষমতা গ্রহণের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘সুবিধা’ নিয়েছেন বলে প্রধানমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সংসদে তিনি (প্রধানমন্ত্রী) প্রায়ই অসত্য কথা বলেন। যে কথার কোনো ভিত্তি নেই।

‘সত্য হচ্ছে এটাই যে হুসেইন মুহম্মদ এরশাদ একজন নির্বাচিত বিচারপতিকে সরিয়ে ক্ষমতা দখল করেছিলেন তখন শেখ হাসিনা বাংলাদেশ-ভারতের সীমান্তে বলেছিলেন- ‘শি ইজ নট আনহ্যাপি’- অর্থ্যাৎ এরশাদ ক্ষমতায় আসায় তিনি অখুশি নন। পরে তার (শেখ হাসিনা) কাজ দেখে আমরা বুঝতে পারি তিনি এরশাদকে সঙ্গে নিয়েই এদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন, মানুষের অধিকার কেড়ে নিয়েছেন।

জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক জোট গড়ার উদাহরণ টেনে বিএনপি মহাসচিব বলেন, বরাবরই তিনি (শেখ হাসিনা) এরশাদের দলকে সঙ্গে নিয়ে জোট করেছেন। তাকে সঙ্গে নিয়ে নির্বাচনকে হত্যা করে বিরোধী দলে বসিয়েছেন। যে কারণে আমরা বলি, এরশাদ হচ্ছেন সম্পূর্ণ আওয়ামী লীগের, শেখ হাসিনার গৃহপালিত বিরোধী দল।’

কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমেই বেগম জিয়াকে জেলখানা থেকে মুক্ত করা হবে।

আওয়ামী লীগ সরকারকে গণবিরোধী ও জবরদখলকারী উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে বিদায় না করা পর্যন্ত এদেশের গণতন্ত্র মুক্ত হবে না, দেশের মানুষেরও মুক্ত মিলবে না।

এর আগে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নূর জাহান ইয়াসমিন, সহ-সভাপতি জেবা খান, ‍যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মেহেরুন্নেসা হক, সাধারণ সম্পাদক আমেনা খাতুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT