দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এরশাদের ছেলে এরিককে হুমকির অভিযোগে থানায় জিডি

এরশাদের ছেলে এরিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা, ০৮ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদকে মোবাইলে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ তুলে থানায় একটি জিডি করা হয়েছে। আজ সোমবার দুপুরে গুলশান থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন এরশাদের ভাতিজা ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ আখতার। বিরোধীদলীয় নেতা এরশাদ বর্তমানে গুরুতর অসুস্থতা নিয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যেই এরিক হুমকি পাচ্ছে বলে অভিযোগ এল।

জিডিতে বলা হয়, ‘হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকায় তার ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে কে বা কারা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করছে।’

মেজর (অব.) খালেদ আখতার বলেন, ‘দুইদিন ধরে তাকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছিলো। নিরাপত্তা চেয়ে আজ থানায় জিডি করা হয়েছে। পুলিশ বলেছে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহবুব আলম বলেন, ‘এই ব্যাপারে থানায় একটা জিডি হয়েছে। একজন সাব ইন্সেপেক্টর এই ব্যাপারে তদন্ত করবে। তার পর দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এই বছরের ৭ এপ্রিল হুসেইন মুহাম্মদ এরশাদ তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে ট্রাস্ট গঠন করেন। এরশাদ তার সব সম্পত্তি ট্রাস্টে দিয়েছেন, তার পরিচালক হিসেবে রয়েছেন খালেদ। ট্রাস্টি বোর্ডে নিজের প্রথম স্ত্রীর ছেলে শাদ এরশাদকে না রাখলেও এরিককে রাখেন তিনি।

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশার ছেলে এরিক ‘বিশেষ চাহিদা সম্পন্ন’। ২০০৫ সালে বিদিশার সঙ্গে বিচ্ছেদের পর আইনি লড়াই চালিয়ে এরিককে নিজের কাছেই রেখে দেন এরশাদ। এরিকের সকল ভালো-মন্দ দেখাশোনার দায় দায়িত্ব তার উপরই ‘অর্পিত’ বলে জিডিতে খালেদ উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT