দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

এরশাদের ডাকনাম ছিল ‘পেয়ারা’

ঢাকা, ১৪ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): চার ভাই ও পাঁচ বোনের মধ্যে সদ্য প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন মেজ। জীবিত অবস্থায় নানা কারণে আলোচিত সমালোচিত সাবেক এই রাষ্ট্রপতিকে এরশাদ নামে সবাই চিনলেও তার একটি ডাকনাম ছিল। ছোটবেলায় তাকে পেয়ারা নামে ডাকতেন বাবা-মা ও স্বজনরা। সবার বড় বোনের নাম ছিল পেয়ারী। তার সঙ্গে মিল রেখে আদর করে সবাই এরশাদকে ডাকতেন ‘পেয়ারা’ নামে। রবিবার এরশাদের মৃত্যুর পর বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরের বরাত দিয়ে প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, তাদের চার ভাই ও পাঁচ বোনের মধ্যে হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন মেজ। সবার বড় বোনের নাম ছিল পেয়ারী এবং সেই নামের সঙ্গে মিলিয়ে এরশাদকে পেয়ারা নামে ডাকা হতো। তাদের এক ভাই ও দুই বোন আগেই মারা গেছেন।

প্রতিবেদনে এরশাদের শৈশব সম্পর্কে বলা হয়েছে, এরশাদ জন্মগ্রহণ করেন রংপুরে তার নানাবাড়িতে ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি। তবে তার শৈশব ও কৈশোর কেটেছে বাবা-মায়ের সঙ্গে ভারতের কুচবিহারের দিনহাটায়।

স্কুল শেষ করে এরশাদ রংপুরে কারমাইকেল কলেজে উচ্চ মাধ্যমিক পড়েছেন। ১৯৫০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেয়ার পর আইনজীবী হওয়ার চিন্তা থেকে ল কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু আইন পড়া শেষ হওয়ার আগেই ১৯৫২ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ফলে তার আর আইনজীবী হওয়ার ইচ্ছা পূরণ হয়নি।

বাবার কাছে আইনজীবী হওয়ার অনু্প্রেরণা পান এরশাদ-এমন তথ্য জানিয়ে জিএম কাদের আরও জানিয়েছেন, তাদের বাবা মকবুল হোসেনও পেশায় আইনজীবী ছিলেন। মূলত তার কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন এরশাদ।

পল্লীবন্ধুর লেখালেখির প্রতিভা নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এরশাদ রাষ্ট্রক্ষমতায় থাকাকালে দৈনিক বাংলা পত্রিকায় তার অনেক কবিতা ছাপা হয়েছিল। তা নিয়ে অবশ্য রাজনৈতিক অঙ্গণে নানারকম আলোচনাও ছিল।

এরশাদ তার আত্মজীবনী লিখেছেন। সেই বইয়ের নাম,‘আমার কর্ম আমার জীবন’। এ ছাড়া তিনি কয়েকটি কবিতার বইও বের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT