দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়া ঝুঁকিপূর্ণ : বলেছেন, এরশাদের ভাই জিএম কাদের

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়া ঝুঁকিপূর্ণ : বলেছেন, এরশাদের ভাই জিএম কাদের

ঢাকা, ০১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে ব্রিফিংয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার ফুসফুসের সংক্রমণের কিছুটা উন্নতি হয়েছে। কিডনি জটিলতার চিকিৎসা চলছে। এই মুহূর্তে তাকে বিদেশ নেয়া ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, এরশাদের অবস্থা নিয়ে গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। এরআগে সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

রোববার রাত থেকে নানা গুঞ্জন শুরু হয় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা নিয়ে। এমনকি তিনি মারা গেছেন বলেও খবর প্রচার হয়। যদিও এসব খবরকে গুজব বলে নেতাকর্মীদের জানানো দল থেকে।

আজ সোমবার সকালে এরশাদকে দেখতে সিএমইচে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙা এসময় তার সাথে ছিলেন।

এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে দুপুরে সংবাদ সম্মেলনে আসেন দলটির শীর্ষ নেতারা। এরশাদের অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে জিএম কাদের বলেন, তার শ্বাস কষ্ট কমেছে। তবে ইনফেকশন বেড়েছে কিডনিতে। শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। ডাক্তারদের ভাষায় অপরিবর্তিত থাকা মানে শুভ লক্ষণ। এসময় এরশাদকে নিয়ে কোনো ধরণের গুজব না ছড়াতে সবার প্রতি আহবান জানান জিএম কাদের।

তিনি আরো বলেন, ফেসবুকে মাধ্যমে কোনো রকম গুজব বললেন না। সব রকমের তথ্য আমরা আপনাদের দেব। এই মুহূর্তে দেশের বাইরে না নিতে চিকিৎসকদের পরামর্শ রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT