দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এরশাদের সিদ্ধান্ত পরিবর্তনই জাতীয় পার্টি আজও টিকে রয়েছে : বলেছেন, জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের

এরশাদের সিদ্ধান্ত পরিবর্তনই জাতীয় পার্টি আজও টিকে রয়েছে : বলেছেন, জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের

ঢাকা, ২৮ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার বিকালে রাজধানীর শ্যামপুর বালুর মাঠে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নব্বইয়ের পর থেকে ঘাত-প্রতিঘাত ও ষড়যন্ত্র জাতীয় পার্টির নিত্যসঙ্গী। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিভিন্ন সিদ্ধান্ত পরিবর্তনের কারণেই পার্টি আজও টিকে রয়েছে। পার্টির অস্তিত্ব রক্ষার্থে এরশাদকে অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে।

জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টি সবসময় ঝড়ে কবলিত নৌকার মতো। ঘরে বাইরে সবসময় সংগ্রাম করে চলছে। একটার পর একটা বৈরী পরিবেশ প্রতিকূল করে চলতে হয়েছে। ক্ষমতা হস্তান্তরের পর থেকে জাতীয় পার্টি কখনোই স্বাধীনভাবে রাজনীতি করতে পারে নাই। তাই পার্টি টিকিয়ে রাখার স্বার্খে, যুগের সাথে তাল মিলিয়ে টিকে থাকার জন্য এরশাদকে বিভিন্ন সময় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। আর এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্যই জাতীয় পার্টি অনেক ক্ষতি সাধন থেকে রক্ষা পেয়েছে।’

সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, পুলিশের উপ কমিশনার এম ফরিদ উদ্দীন, আওয়ামী লীগ নেতা ড. আওলাদ হোসেন, তোফাজ্জল হোসেন, কাউন্সিলর নাসিম মিয়া, নাসির উদ্দিন ভূইয়া, জাপা নেতা আমিরুল উদ্দিন ডালু, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, মাহবুবুর রহমান খসরু, কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT