দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এরশাদ শঙ্কামুক্ত নয়, তবে জীবিত আছেন : বলেছেন, জি এম কাদের

এরশাদ শঙ্কামুক্ত নয়, তবে জীবিত আছেন : বলেছেন, জি এম কাদের

ঢাকা, ০৮ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শঙ্কামুক্ত নয়, তবে জীবিত আছেন।

জিএম কাদের বলেন, ‘এরশাদ ভালো আছেন বলবো না। সোমবার তার ১২তম দিনের চিকিৎসা চলছে। এ পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি ওষুধ-সরঞ্জামের সাহায্যে স্বাভাবিক রয়েছেন।’

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘এরশাদকে ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ভাষায় তার কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে, ওষুধ ও মেশিনের মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছেন। তবে স্বাভাবিকভাবেই উন্নতি হয়নি বলেও তারা জানান।’

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ভেন্টিলেশনের মাধ্যমেই এরশাদকে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে। তবে ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশনটা ভালোভাবে চলছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।’

জিএম কাদের বলেন, ‘বেলা ১১টায় আমি সিএমএইচে তাকে দেখতে গিয়েছিলাম। দেখলাম তিনি খুব গভীর ঘুমে আচ্ছন্ন। একটি মেশিন দিয়ে তার ডায়ালাইসিস করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন তার বেশ কিছু ইন্ডিকেটর উন্নতির দিকে। তবে সেটি যদি ধরে রাখা যায়, তাহলে উন্নতি হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান নুরুর ইসলাম নুরু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT