দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এসবি প্রধান গোলাম রসুল ও র‌্যাব মহাপরিচালক শহিদুর রহমান চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন

এসবি প্রধান গোলাম রসুল ও র‌্যাব মহাপরিচালক শহিদুর রহমান চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন

ঢাকা, ৩১ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো. গোলাম রসুল ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) একে এম শহিদুর রহমান। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী তাদের অবসরোত্তর ছুটি (পিআরএল) ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে।

 

চুক্তির শর্ত হিসেবে বলা হয়েছে, তারা অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্মসম্পর্কে থাকতে পারবেন না।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানকে আগামী ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত অতিরিক্ত আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গতবছরের ৭ আগস্ট র‌্যাব ডিজি হিসেবে নিয়োগ পান তিনি।

 

১০ সেপ্টেম্বর তার চাকরি মেয়াদ চুক্তিভিত্তিক একবছর বাড়ানো হয়, যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়। এবার ছয় মাস বাড়ানো হলো তার চাকরির মেয়াদ।

 

একই মেয়াদে অতিরিক্ত আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এসবিপ্রধান মো. গোলাম রসুল। তার চাকরির মেয়াদ আজ শেষ হবার কথা ছিল। ২৫ আগস্ট পুলিশের এই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গ্রেড-১ করা হয়।

 

চলতি বছরের ১৩ জানুয়ারি পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম রসুল। এর আগে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT