দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ওআইসি বৈঠকে যোগদানের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে গেছেন

ওআইসি বৈঠকে যোগদানের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে গেছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২১ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্কে গেছেন। শনিবার (২১ জুন) তার আঙ্কারায় পৌঁছানোর তথ্য নিশ্চিত হয়েছে আলজাজিরা।

 

সেখানে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠক অনুষ্ঠিত হবে। তাতে যোগ দিতেই তুরস্কে গেছেন আব্বাস। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্টস ক্লাবের তথ্য অনুযায়ী, ৪০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকের জন্য আব্বাস আরাঘচি আঙ্কারায় পৌঁছেছেন।

 

শুক্রবার জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আরাঘচির সাক্ষাতের পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দুবার ফোনে কথা বলেছেন বলে জানা গেছে। যা স্পষ্টতই সংঘাত কমানোর প্রচেষ্টার অংশ।

 

যদিও শুক্রবার ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেন। ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল জয়লাভ করছে। ইসরায়েল যেহেতু বর্তমানে জয়ের পথে রয়েছে, তাই তাদের এখন হামলা বন্ধ করতে বলা আমার জন্য সহজ নয়।

 

ট্রাম্প বলেন, যদি কেউ জয়ী হয়, তাহলে তাকে হামলা বন্ধ করতে বলা কঠিন হয়ে পড়ে। কিন্তু কেউ যদি পরাজিত হয়, তখন তাকে থামতে বলা সহজ হয়। তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি এবং ইরানের সঙ্গেও কথা বলছি। কী হয়, তা দেখা যাক।

 

এ সময় ট্রাম্প দাবি করেন, চলমান যুদ্ধে ইসরায়েল ইরানের চেয়ে ভালো করছে। তিনি বলেন, ইসরায়েল যখন জয়ের পথে থাকে, তখন তাদের থামানো কঠিন হয়ে পড়ে। ইসরায়েল খুব ভালো করছে যুদ্ধে, আর ইরান তুলনামূলকভাবে কম সফল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT