দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ওসি মোয়াজ্জেমকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি, হিলি সীমান্তে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে

ওসি মোয়াজ্জেমকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি, হিলি সীমান্তে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে

১২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফেনীর সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রেফতারি পরোয়ানা জারি করায় সীমান্ত অতিক্রম করে সে যেন ভারতে পালিয়ে না যেতে পারে সেজন্য হিলি ইমিগ্রেশন এবং সীমান্ত এলাকায় পুলিশ ও বিজিবির পক্ষ থেকে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি হিলি ইমিগ্রেশনে এসে পৌঁছালে এই সতর্কতা জারি করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে হিলি ইমিগ্রেশনের ওসি ফিরোজ কবির বলেন, সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরই পুলিশের হেডকোর্য়াটার থেকে জেলা পুলিশ সুপারের মাধ্যমে আমাদের কাছে ওসি মোয়াজ্জেমের পাসপোর্ট নাম্বার দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করেছি যাতে তিনি এই ইমিগ্রেশন ব্যবহার করে কোনো মতেই ভারতে গমন করতে না পারেন।

তিনি আরো জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতরত সব ধরনের পাসপোর্ট যাত্রীদের ছবি ওয়ান্টেডভুক্ত তালিকার সঙ্গে মিলিয়ে নিয়ে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার পরেই আসা-যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

তবে, ২০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু নঈম খন্দকার জানান, ওসি মোয়াজ্জেমের দেশত্যাগের বিষয়ে নিষেধাজ্ঞা সর্ম্পকিত কোনো চিঠি বা পরিপত্র আমাদের কাছে আসেনি। তবে আমরা সবসময় সীমান্ত এলাকায় কঠোর অবস্থায় থাকি। কোনোক্রমেই দেশে অপরাধ করে কোনো অপরাধী অবৈধভাবে দেশত্যাগ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT