দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
ওসি মোয়াজ্জেমকে বিচারের মুখোমুখি করা আমার বড় সফলতা : বলেছেন, মামলার বাদী ব্যরিস্টার সুমন

ওসি মোয়াজ্জেমকে বিচারের মুখোমুখি করা আমার বড় সফলতা : বলেছেন, মামলার বাদী ব্যরিস্টার সুমন

ঢাকা, ২৮ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ায় ওসি মোয়াজ্জেমকে বিচারের মুখোমুখি করতে পারাকে নিজের বড় সফলতা বলে মনে করছেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটির বাদী সুমন আজ বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন।

ব্যরিস্টার সুমন বলেন, ‘ওসি মোয়াজ্জেম যে অপরাধ করেছেন, তাকে বিচারের মুখোমুখি করতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় সফলতা। আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন।’‘উনি (ওসি মোয়াজ্জেম) আট বছর জেলে থাকবেন। ১৫ লাখ টাকা জরিমানা দেবেন। জরিমানার অর্থ নুসরাতের পরিবারকে দেবেন। অনাদায়ে আরো এক বছর জেলে থাকবেন।’

পুলিশ বা থানা সেবাদানকারী প্রতিষ্ঠান উল্লেখ করে সুপ্রিমকোর্টের এই আইনজীবী বলেন, ‘মোয়াজ্জেমের মামলার রায় পুলিশ কর্মকর্তাদের জন্য মাইলফলক। আবার একই সঙ্গে অশনিসঙ্কেতও। কারণ বাংলাদেশের থানাগুলোতে পুলিশ জমিদারের মতো আচরণ করেন।’‘কিন্তু আমরা চাই থানায় যখন মানুষ যাবেন, প্রকৃত অর্থে পুলিশের সেবা পাবেন। জমিদারির মতো পুলিশের আচরণ সাধারণ মানুষ আশা করে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT