দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে গোপন রহস্য ফাঁস করলেন মাহেদী

ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে গোপন রহস্য ফাঁস করলেন মাহেদী

স্পোর্টস ডেস্ক, ১৬ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): মন্থর উইকেটে ব্যাটিংয়ে ২৪ বলে অপরাজিত ২৬ আর বোলিংয়ে ১৩ রান খরচায় ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক শেখ মাহেদী হাসান। তার অমন কিপটে বোলিংয়ের কারণেই ২০১৮ সালের পর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হারাতে পেরেছে বাংলাদেশ। বাকি বোলাররা যেখানে হাত খুলে খরচ করেছেন সেখানে ব্যতিক্রম মাহেদী। নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে ক্যারিবীয়দের শক্তিশালী ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন এই স্পিনার। ওয়েস্ট ইন্ডিজে কীভাবে এতটা সফল হলেন তিনি। ম্যাচসেরার পুরস্কার হাতে তুলে সেই গোমর ‍ফাঁস করেছেন মাহেদী।

কিংসটাউনে সাফল্য পাওয়ার পেছনে সম্প্রতি গ্লোবাল সুপার লিগে খেলার অভিজ্ঞতার কথা বলেন তিনি। যেখানে রংপুর রাইডার্সকে শিরোপা জেতাতে ৫ ম্যাচে ৮ উইকেট শিকার করেন মাহেদী। প্রতি ম্যাচেই ছিলেন যথেষ্ট ইকোনোমিকাল। আর সেই অভিজ্ঞতায় যে কাজে দিয়েছে সেটাই জানালেন মাহেদী।

নিজের বোলিং নিয়ে মাহেদী বলেন, ‘আমি সোজা উইকেট বরাবর বল করার চেষ্টা করেছি। প্রসেস ঠিক রাখতে কাজ করছি। আমি এই উইকেটটি উপভোগ করেছি। আমি এর আগে গ্লোবাল সুপার লিগে খেলেছি। যা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।’

শেষ দিকে ব্যাট করতে নেমে শামীম হোসেনকে যোগ্য সঙ্গ দিয়েছেন মাহেদী। নিজেও দলের চ্যালেঞ্জিং পুঁজি পাইয়ে দিতে ২৪ বলে ২৬ রান করেন। অন্যদিকে ১৩ বলে ২৭ রান করে শামীম। যা বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি পাইয়ে দিয়েছে। যে কারণে শামীমের প্রশংসাও করেন মাহেদী।

বলেন, ‘শামীম খুব ভালো ইনিংস খেলেছে। তার ইনিংসটি আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি শামীমের সাথে জুটি গড়তে যথাসাধ্য চেষ্টা করেছি।’

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-০ তে এগিয়ে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী ১৮ ডিসেম্বর ফের মুখোমুখি হবে দু’দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT