দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

কক্সবাজার, ০৩ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহিন পাহাড়ি এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে পাচারের হাত থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় দুই মানব পাচারকারীকে আটক করা হয়।

 

আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোরে পরিচালিত যৌথ অভিযানে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

 

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সমুদ্রপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশে একদল নারী-শিশু ও পুরুষকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে।

 

এর ভিত্তিতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ নারী, ১২ পুরুষ ও ৮ শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

 

জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, পাচারকারীরা তাদের মুক্তিপণ আদায়ের পাশাপাশি বিদেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল এবং এ সময় তারা শারীরিক নির্যাতনের শিকার হন।

 

উদ্ধার ভুক্তভোগী ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, মানবপাচারসহ যে কোনো অবৈধ কার্যকলাপ রোধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT