দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কখনোই আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় : বলেছেন, তথ্যমন্ত্রী

কখনোই আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় : বলেছেন, তথ্যমন্ত্রী

ঢাকা, ০২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে প্রচার উপ-কমিটির সভার প্রাক্কালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কখনোই আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। শাস্তিপ্রাপ্ত অপরাধীর বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবে, সরকারের কিছু করার নেই।’

মন্ত্রী বলেন, বিএনপি গত ১০ বছর ধরে ঈদের আগে-পরে, গরমের পরে, শীতের আগে- এমন বিভিন্ন সময়ে আন্দোলনের কথা বলে আসছে, আসলে কখন তাদের আন্দোলন হবে, তা কেউ বলতে পারে না। এসব বলে বিএনপি নিজেদের আর হাস্যস্পদ না করাই ভালো।আর এটা স্পষ্ট যে শাস্তিপ্রাপ্ত কোনো অপরাধীকে মুক্তি দেয়ার বিষয়ে সরকারের কিছু করার নেই, আদালতই সিদ্ধান্ত দেবে। তাই বেগম জিয়ার মুক্তি আন্দোলনের মাধ্যমে সম্ভব নয়।

এ কে খন্দকার তার লেখা গ্রন্থে ভুলের জন্য জাতি ও জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার কাছে ক্ষমা চেয়েছেন, তার এ বোধোদয়ের জন্য ধন্যবাদ’ উল্লেখ করে ভুলের জন্য তিনি যাদের দায়ী করেছেন সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘তার অভিযোগ গুরুতর। তিনি আদালতে উত্থাপনের মাধ্যমেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।

পণ্যের যথেষ্ট মজুদ ও ব্যবসায়ীদের সাথে আলাপের মাধ্যমে এবার রমজানে পণ্যমূল্য বৃদ্ধি না পাওয়া, খাদ্যে ভেজালরোধ এবং ঈদযাত্রা নির্বিঘœ করতে সরকারের সক্ষমতা প্রশংসাযোগ্য বর্ণনা করে হাছান মাহমুদ বলেন, ‘গত ১০ বছরে যোগাযোগ ক্ষেত্রে বিপুল উন্নয়ন করেছে সরকার। ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করায় এবার ঈদে মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছে।’পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সকল গণমাধ্যমকর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী।

টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ কমিটির সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT